FIFA World Cup 2026: বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ, কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি দিল বাম ছাত্র সংগঠন এসএফআই

Published : May 26, 2026, 11:23 AM ISTUpdated : May 26, 2026, 12:28 PM IST
FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: খেলা কোথায় দেখা যাবে? ফুটবলপ্রেমী জনতা কার্যত, উদ্বেগে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সিপিএম-এর ছাত্র সংগঠন দাবি জানিয়েছে, বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এসএফআই নেতৃত্ব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠিয়েছে।

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শুরু আগামী ১১ জুন থেকে (fifa world cup 2026)। কিন্তু ভারতবর্ষে কোন চ্যানেলে বা কোন ওটিটি প্ল্যাটফর্মে বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্ট দেখা যাবে? তা এখনও পরিষ্কার নয়। জল্পনা চলছে। এবার এই প্রসঙ্গেই আসরে নামল এসএফআই (SFI)। 

বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ, চিঠি এসএফআই-এর

উল্লেখ্য, এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। এই তিন দেশ যৌথভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে। ফলে, ম্যাচ টাইমিং এবং ভারতীয় সময়, দুটো সঠিকভাবে খাপ খাচ্ছে না। অর্থাৎ, একাধিক ম্যাচ এমন সময় শুরু হচ্ছে যে, সেই সময় ভিউয়ারশিপ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তাই জায়ান্ট ব্রডকাস্টার সংস্থাগুলি অনেকেই বিজ্ঞাপনের অভাবে বিশ্বকাপ সম্প্রচার থেকে পিছিয়ে আসছে। 

 

 

এমতাবস্থায় খেলা কোথায় দেখা যাবে? ফুটবলপ্রেমী জনতা কার্যত, উদ্বেগে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সিপিএম-এর ছাত্র সংগঠন দাবি জানিয়েছে, বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এসএফআই নেতৃত্ব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠিয়েছে। 

ছাত্র নেতৃত্ব জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ একটা আবেগ। ক্রীড়াপ্রেমী ছাত্রছাত্রী এবং মানুষজন চার বছর ধরে অপেক্ষা করে থাকেন এই টুর্নামেন্টের জন্য। নিজের প্রিয় দেশের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। তাই ফিফার সঙ্গে প্রসার ভারতী কথা বলুক এবং দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে ম্যাচ সম্প্রচার করা হোক, এই মর্মে এসএফআই-এর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে। 

কেন বঞ্চিত হবেন দেশের ফুটবলপ্রেমী জনতা? প্রশ্ন তোলেন এসএফআই নেতৃত্ব

এই প্রসঙ্গে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, “আমাদের দেশে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রপুঞ্জে যত দেশ আছে, তার থেকে বেশি দেশ ফিফার সঙ্গে যুক্ত। ফুটবল বিশ্বকাপকে বলা হয় এই গ্রহের সবথেকে বড় স্পোর্টিং ইভেন্ট। আমরা ভারতের মানুষ, আজও জানিনা যে, বিশ্বকাপ ফুটবল আমরা কোথায় দেখতে পাব? বিশ্বকাপ ফুটবলের ব্রডকাস্টিং রাইটস প্রসার ভারতী এবং দূরদর্শন নিশ্চিত করতে পারছে না। ফিফা তাদের আস্কিং প্রাইস একাধিকবার কমিয়েছে। কিন্তু ভারত থেকে কোনও ব্রডকাস্টার সাড়া দেননি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, ১৪০ কোটি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখার উত্তেজনা, রোমাঞ্চ এবং অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে চলেছেন। বিজেপি সরকার, ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে ব্যর্থ!"

 

 

তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যের মানুষ ফুটবল বিশ্বকাপ চলাকালীন উৎসবের মেজাজে থাকেন। আমরা প্রথম কোনও তরুণ প্রজন্মের সংগঠন হিসেবে ভারত সরকারের কাছে পরিষ্কার এই চিঠি দিয়ে জানতে চাইছি, কোথায় আপনাদের অসুবিধা? যে এখনও পর্যন্ত, ভারতের মানুষ ফুটবল বিশ্বকাপ কোথায় এবং কীভাবে দেখবে, বুঝতে পারছে না। আমাদের নির্দিষ্ট দাবি, প্রসার ভারতী যেন ফিফার সঙ্গে দ্রুত এই বিষয়ে কথা বলে বিষয়টি সুনিশ্চিত করে। সেইসঙ্গে, ফ্রি-টু-এয়ার মডেলে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি বিনামূল্যে দেখাতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রককে জানাতে হবে যে, কেন দেরি হল? সরকার চুপ। মানুষকে বলতে হবে। আর এই ধরনের প্রতিযোগিতাকে ন্যাশনাল স্পোর্টিং ইম্পর্টেন্সের মর্যাদা দিতে হবে। মনে আছে, গত ২০২২ সালে, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পশ্চিমবঙ্গের মানুষ এবং কেরালার মানুষকে তারা অভিনন্দন জানিয়েছিল। ফুটবল আসলে একটা কালেক্টিভ গেম। তাই অবিলম্বে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসকে বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ। এটাই আমাদের দাবি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Spain World Cup Squad: বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন! কেন নেই কোনও রিয়াল মাদ্রিদ তারকা? বার্সার ৭ জন, তুমুল বিতর্ক
Kolkata Knight Riders: এই ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স? নেপথ্যে পারফরম্যান্স