FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ লিগের লড়াই জমে উঠেছে। একাধিক দল গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলার পরেই নক-আউটের যোগ্যতা অর্জন করে ফেলেছে। তবে বেশিরভাগ দলই এখনও নক-আউটের যোগ্যতা অর্জন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে পরবর্তী ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

DID YOU
KNOW
?
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
চলতি বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ম্যাচই হচ্ছে চড়া রোদে। এর ফলে ফুটবলারদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

FIFA World Cup 2026 Updates: পরপর দুই ম্যাচ জিতে চলতি বিশ্বকাপ ফুটবলে নক-আউটের যোগ্যতা অর্জন করল মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA vs Australia)। ফলে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে তুরস্কের (Türkiye) বিরুদ্ধে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকল অস্ট্রেলিয়া। এই গ্রুপের পরের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক। সেই ম্যাচে যে দল জয় পাবে, তারা দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে। সেক্ষেত্রে এই গ্রুপ থেকে দ্বিতীয় বা তৃতীয় দল হিসেবে কারা নক-আউটের যোগ্যতা অর্জন করবে, সেই লড়াই জমে উঠবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

লড়াই করে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জয় পেলেও, মার্কিন যুক্তরাষ্ট্রকে লড়াই করতে হয়েছে। প্রথমার্ধেই দুই গোল হয়ে যায়। ১১ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন ক্যামেরন বার্গেজ (Cameron Burgess)। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে মাইনাস করেন ফোলারিন ব্যালোগান (Folarin Balogun)। সেই বল বার্গেজের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। কিন্তু ৪৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন অ্যালেক্স ফ্রিম্যান (Alex Freeman)। প্রথমে অফসাইডের জন্য গোল বাতিল হয়। কিন্তু ভিএআর-এর সাহায্য নিয়ে দেখা যায়, ফ্রিম্যান অনসাইড ছিলেন। এই কারণে রেফারি জানিয়ে দেন, গোল বৈধ। এরপর এই ম্যাচে আর গোল হয়নি।

ম্যাচ চলাকালীন রেফারির চোট!

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল। সিয়াটলে (Seattle) বেলা ১২টা নাগাদ ম্যাচের সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও যথেষ্ট। এর মধ্যে খেলতে ফুটবলারদের যেমন সমস্যা হচ্ছে, তেমনই রেফারিরাও সমস্যায় পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচের রেফারি ফেলিক্স জোয়ায়েরের (Felix Zwayer) পায়ের পেশিতে একাধিকবার টান ধরে। তিনি মাঠে শুয়ে পড়েন। তবে প্রাথমিক চিকিৎসার পর পানীয় গ্রহণ করে তিনি ফের উঠে দাঁড়ান এবং ম্যাচের বাকি সময় মাঠেই থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।