FIFA World Cup 2026: সুইডেনের বিরুদ্ধে ৫-১ জয়, বিশ্বকাপের নক-আউটের পথে ডাচরা

Published : Jun 21, 2026, 01:12 AM ISTUpdated : Jun 21, 2026, 01:46 AM IST
FIFA World Cup 2026 Netherlands vs Sweden

সংক্ষিপ্ত

Netherlands vs Sweden: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচে জাপানের (Japan) সঙ্গে ২-২ ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল নেদারল্যান্ডস। এই জয়ের ফলে গ্রুপ এফ থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করার পথে এগিয়ে গেল ডাচরা।

DID YOU KNOW ?
বিশ্বকাপ অধরা ডাচদের
একাধিকবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেললেও, এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি নেদারল্যান্ডস।

FIFA World Cup 2026 Updates: জাপানের (Japan) সঙ্গে ড্র করে চলতি বিশ্বকাপ ফুটবল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল নেদারল্যান্ডস। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে (Houston Stadium) সুইডেনের বিরুদ্ধে (Netherlands vs Sweden) ৫-১ জয় পেল ডাচরা। জোড়া গোল করলেন ব্রায়ান ব্রবি (Brian Brobbey) ও কডি গাকপো (Cody Gakpo)। অপর গোল করলেন ক্রিসেনসিও সামারভিল (Crysencio Summerville)। সুইডিশদের হয়ে একমাত্র গোল করেন অ্যান্টনি এলানগা (Anthony Elanga)। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে পৌঁছে গেল ডাচরা। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল সুইডেন। জাপান ও টিউনিশিয়া (Tunisia) ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জাপান এই ম্যাচে জয় পেলে নক-আউটের দৌড়ে থাকবে।

ডাচদের অনবদ্য ফুটবল

সুইডেনের বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকেই ডাচদের দাপট ছিল। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোল করেন ব্রবি। তিনিই ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল। ৪৭ মিনিটে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন গাকপো। তিনিই ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর ৫৯ মিনিটে সুইডেনের হয়ে ব্যবধান কমান এলানগা। ৮৯ মিনিটে ডাচদের হয়ে পঞ্চম গোল করেন সামারভিল।

সমালোচকদের জবাব নেদারল্যান্ডসের

জাপানের সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ডাচদের। সুইডিশদের পাঁচ গোল দেওয়ার মাধ্যমে সমালোচকদের জবাব দিল রোনাল্ড কোম্যানের (Ronald Koeman) দল। মেমফিস ডিপের (Memphis Depay) পরিবর্তে তাঁকে কেন প্রথম একাদশে রাখা উচিত, তা বুঝিয়ে দিলেন ব্রবি। গাকপো গত বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ডাচরা আক্রমণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত। জাপানের বিরুদ্ধে সেই খেলা দেখা না গেলেও, দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল নেদারল্যান্ডস। ফলে তারা নক-আউটের যোগ্যতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের ২ নম্বর ম্যাচে জয় পেল ডাচরা।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করলেও, ২ নম্বর ম্যাচে সুইডেনের বিরুদ্ধে জিতল নেদারল্যান্ডস।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Prestianni Law: মুখে হাত দিয়ে কথা বললেই লাল কার্ড! নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম শাস্তি
Hardik Pandya: ফিট হতে পারেননি, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া