Paraguay Vs Turkey: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ১০ জনে খেলেও ১-০ জয় পেয়েছে প্যারাগুয়ে। তবে এই ম্যাচের ফলের চেয়েও লাল কার্ড সংক্রান্ত ফিফার নতুন আইন নিয়ে বেশি আলোচনা চলছে। এই ম্যাচেই প্রথমবার ফিফার নতুন নিয়ম প্রয়োগ করা হল। প্যারাগুয়ের এক ফুটবলারকে লাল কার্ড দেখানো হল।

DID YOU
KNOW
?
লাল কার্ডের ছড়াছড়ি
চলতি বিশ্বকাপ ফুটবলে অনেক ম্যাচেই লাল কার্ড দেখিয়েছেন রেফারিরা। এক ম্যাচে একাধিক ফুটবলারও লাল কার্ড দেখেছেন।

FIFA World Cup 2026 Updates: বিপক্ষ দলের কোনও ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ আড়াল করা যাবে না। যে ধরনের কথাই বলুন না কেন, হাত দিয়ে মুখ ঢাকলেই লাল কার্ড দেখাবেন রেফারি। এই নতুন নিয়ম চালু করেছে ফিফা। চলতি বিশ্বকাপ ফুটবলে প্রথমবার এই নিয়ম প্রয়োগ করা হল। এই নিয়মের নাম প্রিস্টিয়ানি আইন (Prestianni Law)। প্যারাগুয়ে বনাম তুরস্ক ম্যাচে (Paraguay vs Turkey) ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল অ্যালমিরনকে (Miguel Almiron) লাল কার্ড দেখানো হল। তিনি প্রথমার্ধের শেষদিকে তুরস্কের ফুটবলার মার্ট মালডারের (Mert Muldur) সঙ্গে তর্ক করার সময় হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন অ্যালমিরন। এই কারণেই তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন নতুন নিয়ম?

কয়েক মাস আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) ম্যাচ চলাকালীন রিয়াল মাদ্রিদের (Real Madrid) ব্রাজিলিয়ান (Brazilian) তারকা ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বেনফিকার (Benfica) তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রিস্টিয়ানি (Gianluca Prestianni)। তিনি ঠিক কী বলেছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এরপরেই নতুন নিয়ম জারি করে ফিফা। এই নিয়মে বলা হয়, কোনও ফুটবলার ম্যাচ চলাকালীন বিপক্ষের কারও সঙ্গে কথা বলার সময় আঙুল, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখলেই লাল কার্ড দেখানো হবে। প্রিস্টিয়ানির আচরণের পরিপ্রেক্ষিতেই এই নিয়ম চালু করা হয়েছে বলে তাঁর নামানুসারেই আইন করা হয়েছে।

বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) দুই ফুটবলার এবং মেক্সিকোর (Mexico) এক ফুটবলার লাল কার্ড দেখেন। এরপর আরও কয়েকজন ফুটবলার লাল কার্ড দেখেছেন। ভিএআর (VAR) থাকায় কোনও সিদ্ধান্ত নিয়েই বিতর্ক তৈরি হয়নি। তবে প্রিস্টিয়ানি আইন নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মত শোনা যাচ্ছে। বিশ্বজুড়ে তর্ক-বিতর্ক চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।