FIFA World Cup 2026: রাউন্ড অফ ১৬-এ কঠিন লড়াই, চোট নিয়ে চিন্তায় ব্রাজিল-ইংল্যান্ড

Published : Jul 05, 2026, 07:58 PM ISTUpdated : Jul 05, 2026, 08:15 PM IST
FIFA World Cup 2026 brazil football team

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে এখন রাউন্ড অফ ১৬-এর খেলা চলছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে খেলতে নামছে ব্রাজিল (Brazil)। সোমবার ভোরে খেলতে নামছে ইংল্যান্ড (England)। এই দুই দলেরই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট রয়েছে। এই কারণে কিছুটা সমস্যায় দুই শিবির।

DID YOU KNOW ?
২৪ বছরের খরা কাটবে?
২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার ২৪ বছর পর ফের খেতাব আসবে বলে আশায় সমর্থকরা।

FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ১৬ পর্বের ম্যাচ খেলতে নামার আগে চোট নিয়ে উদ্বেগে ব্রাজিল (Brazil) শিবির। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত দেড়টায় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে (Norway)। এই ম্যাচের আগে চোট পেয়েছিলেন ব্রাজিলের তারকা রাফিনহা (Raphinha)। তবে তিনি চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন। ফলে কিছুটা স্বস্তিতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তবে তিনি হয়তো রাফিনহাকে প্রথম একাদশে রাখবেন না। নরওয়ে দলে আছেন আর্লিং হ্যালান্ডের (Erling Haaland) মতো স্ট্রাইকার। ফলে অ্যান্সেলোত্তিকে সতর্ক থাকতেই হচ্ছে। নক-আউট পর্বে জয় পেতে হলে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও জোর দিতে হবে। এই কারণে নতুন করে রণকৌশল সাজাতে হবে ব্রাজিল কোচকে।

চোট নিয়ে চিন্তায় ইংল্যান্ড শিবিরও

ব্রাজিলের মতোই বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ের আগে চোট নিয়ে উদ্বেগে ইংল্যান্ড (England) শিবির। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোর সাড়ে পাঁচটায় অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর (Mexico) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচের আগে চোট পেয়েছেন ডিফেন্ডার রিসি জেমস (Reece James)। ইংল্যান্ডের প্রধান কোচ টমাস তুচেল (Thomas Tuchel) জানিয়েছেন, জেমসের পক্ষে রিজার্ভ বেঞ্চে থাকাও কঠিন। ফলে এই ডিফেন্ডারকে বাদ দিয়েই দল সাজাতে চাইছেন ইংল্যান্ডের প্রধান কোচ।

পুরো ফিট নন রাফিনহা

চলতি বিশ্বকাপ ফুটবলে হাইতির (Haiti) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। এই উইঙ্গার এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তবে তিনি পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামতে পারেন। তাঁর ফিটনেস প্রসঙ্গে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘রাফিনহা ফিট হয়ে উঠছে। ও এখনও ১০০ শতাংশ ফিট নয়। তবে ও রিজার্ভ বেঞ্চে থাকতে পারবে। ও কিছুক্ষণ খেলতে পারবে। নির্দিষ্ট সময়ের জন্য ওকে খেলানো সম্ভব হবে। রাফিনহা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই কারণে ও দ্রুত ফিট হয়ে ওঠায় আমরা খুব খুশি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত নরওয়ের বিরুদ্ধে কোনও ম্যাচেই জয় পায়নি ব্রাজিল।
পুরুষদের সিনিয়র ফুটবলে নরওয়ের বিরুদ্ধে ৪ ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি ব্রাজিল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Brazil vs Norway World Cup 2026: মধ্যরাতে মহারণ! শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি ব্রাজিল বনাম নরওয়ে, কী জানালেন আনসেলোত্তি?
Babar Azam: ফের পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক বাবর আজম, ছেঁটে ফেলা হল শান মাসুদকে