Brazil vs Scotland: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরবেলা চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ সি-তে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে ড্র করলেও, তারপর হাইতি (Haiti) ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করল ব্রাজিল।

DID YOU
KNOW
?
সব বিশ্বকাপে ব্রাজিল
একমাত্র দল হিসেবে ব্রাজিলই ১৯৩০ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের সব সংস্করণে খেলেছে।

FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ সি-তে ব্রাজিল-স্কটল্যান্ড (Brazil vs Scotland) ম্যাচের বয়স তখন ৭৬ মিনিট। ম্যাথিয়াস কুনহার (Matheus Cunha) পরিবর্তে মাঠে নামলেন নেইমার (Neymar Jr.)। মাঠ ছাড়ার সময় কুনহা যেভাবে হাসিমুখে টাচ লাইনের দিকে এগিয়ে গেলেন এবং নেইমারকে জড়িয়ে ধরলেন, তাতে স্পষ্ট হয়ে গেল, এই তারকার প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের কাছে খুশির ব্যাপার। ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে খেলতে নামলেন নেইমার। তিনি গোল পাননি ঠিকই, কিন্তু সতীর্থদের যথাসম্ভব সাহায্য করলেন। মাঝমাঠে নেমে এলেন, কর্নার কিক নিলেন। ম্যাচ শেষ হওয়ার পর নেইমারের চোখে জল দেখা গেল। প্রত্যাবর্তনে ভালো পারফরম্যান্স দেখানোর পর এবার নক-আউটে আরও ভালো খেলার লক্ষ্যে এই তারকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পেলের নজির স্পর্শ নেইমারের

২০২৪ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পান নেইমার। এবার তিনি চতুর্থবার বিশ্বকাপে খেলছেন। ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চারবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পেলেন এই তারকা। তাঁর আগে কিংবদন্তি পেলে (Pelé) ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে খেলেন। ডালমা স্যান্টোস (Djalma Santos) ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেন। যাঁর নেতৃত্বে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, সেই কাফু (Cafu) ১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে খেলেন। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলে ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এবং ১৯৯৮ সালে রানার্স হয়। পেলে চারবার ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে খেলেন। নেইমারও ১০ নম্বর জার্সি পরে চারবার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন। তিনি পেলের নজির স্পর্শ করলেন।

Scroll to load tweet…

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিল

নেইমার চতুর্থবার বিশ্বকাপ ফুটবলে খেলতে নামলেও, ব্রাজিলকে এখনও চ্যাম্পিয়ন করতে পারেননি। এবার তিনি দেশকে ষষ্ঠ খেতাব এনে দিতে মরিয়া। নক-আউটে তিনি দলের বড় ভরসা হয়ে উঠতে চান।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।