FIFA World Cup 2026: হাত গুটিয়ে নিল দূরদর্শনও, ভারতে দেখা যাবে না বিশ্বকাপ?

Published : May 20, 2026, 10:36 PM IST
FIFA World Cup 2026 trophy

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 Broadcast India: প্রায় ১৫০ কোটি মানুষের দেশ ভারতে কি এবারের বিশ্বকাপ ফুটবল দেখা যাবে না? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হওয়ার তিন সপ্তাহ আগেও সম্প্রচারকারী ঠিক হয়নি। অনিশ্চয়তার মধ্যে দূরদর্শনের (Doordarshan) উপর ভরসা করছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রসার ভারতী (Prasar Bharati) জানিয়ে দিয়েছে, দূরদর্শন বিশ্বকাপ দেখাবে না।

DID YOU KNOW ?
সরে গেল দূরদর্শন
গত কয়েক দশক ধরে ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করেছে দূরদর্শন। কিন্তু এবার প্রসার ভারতী জানিয়ে দিল, দূরদর্শনে বিশ্বকাপ দেখানো হবে না।

FIFA World Cup 2026 News: ভারতীয় সময় অনুযায়ী ১১ জুন রাতে শুরু বিশ্বকাপ ফুটবল। কিন্তু ২০ মে রাত পর্যন্ত ভারতীয় ফুটবলপ্রেমীরা জানেন না তাঁরা আদৌ এবারের বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন কি না। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের বিষয়ে কিছু জানা যায়নি। অতীতে দেশে ও বিদেশের মাটিতে বড় ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচার করেছে দূরদর্শন (Doordarshan)। গত কয়েক দশকে দূরদর্শনে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার হয়েছে। কিন্তু এবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) প্রসার ভারতী (Prasar Bharati) স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ ফুটবল ২০২৬ সম্প্রচারের স্বত্ব নেওয়ার দায়িত্ব দূরদর্শনের নয়। দূরদর্শন যাতে ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের দায়িত্ব নেয়, সেই আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে এক আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের শুনানিতে বিচারপতি পুরুশৈন্দ্র কুমার কৌরবের (Justice Purushaindra Kumar Kaurav) এজলাসে প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, দূরদর্শনে বিশ্বকাপ সম্প্রচার করা হবে না।

ভারতের ফুটবলপ্রেমীরা বঞ্চিত হবেন?

ভারতের পুরুষ বা মহিলা দল এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও চার বছর অন্তর ভারতীয় ফুটবলপ্রেমীরা রাত জেগে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল (2022 FIFA World Cup Qatar) চলাকালীন ভারতে প্রায় ৭৪৫.৭ মিলিয়ন দর্শক ম্যাচ দেখেছিলেন। এবারও ভারতে বিশ্বকাপ সম্প্রচার হলে কোটি কোটি দর্শক ম্যাচ দেখবেন। ফিফাও ভারতে বিশ্বকাপের জনপ্রিয়তার কথা জানে। ভারতে বিশ্বকাপ সম্প্রচার না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ফিফা। কিন্তু তা সত্ত্বেও এখনও সম্প্রচারকারী ঠিক করা সম্ভব হল না।

সমস্যা মেটার আশায় এআইএফএফ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) পক্ষে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব নয়। তবে এআইএফএফ আশা প্রকাশ করেছে, দ্রুত এই সমস্যা মিটে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
১২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
১২ জুন বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ। ২০ জুলাই ফাইনাল ম্যাচ হতে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
East Bengal: ২৫ বছর আগেও একই পরিস্থিতি ছিল, কীভাবে প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল?