Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর

Published : May 20, 2026, 09:20 PM IST
Jammu and Kashmir Wins Ranji Trophy

সংক্ষিপ্ত

Indian Domestic Cricket: ২০২৬-২৭ মরসুমে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সূচিও ঘোষণা করা হল। আইপিএল-এর (IPL 2026) মাঝেই ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করা হল। চলতি মাসেই শেষ হচ্ছে আইপিএল। তারপরেই ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়ে যাবে।

DID YOU KNOW ?
জম্মু-কাশ্মীরে ইরানি কাপ
গত মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে জম্মু ও কাশ্মীর। এই কারণে এবার ইরানি কাপ হবে জম্মু বা শ্রীনগরে।

Domestic Cricket Schedule: ২০২৬-২৭ মরসুমে ঘরোয়া ক্রিকেটে পুরুষ ও মহিলাদের সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১,৭৮৮ ম্যাচ হতে চলেছে। বুধবার সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সিনিয়র পর্যায়ের পাশাপাশি অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিযোগিতাগুলির সূচি ঘোষণা করা হয়েছে। দলীপ ট্রফির (Duleep Trophy) মাধ্যমে ২৩ অগাস্ট শুরু হচ্ছে ঘরোয়া মরসুম। ২০২৭ সালের মার্চ পর্যন্ত ঘরোয়া মরসুম চলবে। নতুন মরসুমে কিছু বদল আনছে বিসিসিআই। কর্নেল সি কে নাইডু ট্রফি জয়ী দলের সঙ্গে অবশিষ্ট ভারতীয় দলের (Col. C.K. Nayudu Trophy Winners vs Rest of India) ম্যাচ ফিরছে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের নির্বাচিত প্রতিযোগিতাগুলি হবে টি-২০ ফর্ম্যাটে। কোচবিহার ট্রফির (Cooch Behar Trophy) সব ম্যাচ হবে নিরপেক্ষ মাঠে। এই টুর্নামেন্ট নক-আউট ভিত্তিতে হবে। এবার ইরানি কাপ (Irani Cup) হবে শ্রীনগর (Srinagar) বা জম্মুতে (Jammu)। ১ অক্টোবর শুরু ম্যাচ।

রঞ্জি ট্রফি শুরু ১১ অক্টোবর

বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ১১ অক্টোবর শুরু হবে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026-27)। মাঝে সাদা বলের টুর্নামেন্টের জন্য কিছুদিন বিরতি থাকলেও, তারপর আগামী বছরের জানুয়ারিতে ফের শুরু হবে খেলা। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত রঞ্জি ট্রফির নক-আউট পর্যায়ের খেলা হবে। এবারের রঞ্জি ট্রফির ফর্ম্যাট অপরিবর্তিত রাখা হয়েছে। ৩২ দলকে এলিট পর্যায়ে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্লেট ডিভিশনে খেলবে ছয় দল। এলিট পর্যায়ে চার গ্রুপের সেরা দুই দল সরাসরি কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জন করবে।

লাল ও সাদা বলের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টায় বিসিসিআই

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লাল বলের ক্রিকেটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে সব ফর্ম্যাট ও ক্যাটিগরির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের উন্নতিতে ঘরোয়া প্রতিযোগিতাগুলির বড় ভূমিকা রয়েছে। এবারও ঘরোয়া টুর্নামেন্টগুলিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ অগাস্ট শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মরসুম।
বুধবার ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ২৩ অগাস্ট দলীপ ট্রফির মাধ্যমে শুরু হবে ঘরোয়া মরসুম।
Read more Articles on
click me!

Recommended Stories

2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
India A vs Afghanistan A: বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র