FIFA World Cup 2026 Final: ফাইনালে নামার আগে সরগরম মেসি-ইয়ামাল দ্বৈরথ! কী বলছেন 'এলএম১০'?

Published : Jul 18, 2026, 05:21 PM IST
FIFA World Cup 2026 Final: ফাইনালে নামার আগে সরগরম মেসি-ইয়ামাল দ্বৈরথ! কী বলছেন 'এলএম১০'?

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 Final: ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে 'অসাধারণ' বলে প্রশংসা করলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার অধিনায়ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই তরুণকে ইতিহাস গড়া থেকে আটকাতে তাঁর দল সবরকম চেষ্টা করবে।

FIFA World Cup 2026 Final: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের টিনেজ সেনসেশন লামিনে ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ (FIFA World Cup 2026 Final)। তাঁকে 'অসাধারণ' ফুটবলার বললেও, মেসি জানিয়েছেন যে এই তরুণকে ঐতিহাসিক মাইলফলক গড়া থেকে আটকাতে আর্জেন্টিনা সবরকম চেষ্টা করবে (Argentina Spain Final 2026)। মেসির কথায়, বার্সেলোনার হয়ে ইয়ামালের খেলা তিনি খুব মন দিয়ে দেখেছেন। উল্লেখ্য, বার্সেলোনা এমন একটি ক্লাব যেখানে মেসি প্রায় দুটি দশক ধরে টানা খেলেছেন। 'এলএম১০' জানাচ্ছেন, "লামিনে সত্যিই অসাধারণ। আর আমি ওর খেলা খুব মন দিয়ে দেখি। কারণ, ও আমার খুব ভালোবাসার একটি ক্লাবের হয়ে খেলে। ওর সামনে ঐতিহাসিক কিছু করার সুযোগ আছে। কিন্তু আমরা চেষ্টা করব যাতে এবার সেটা না হয়।"

আর্জেন্টিনার ফাইনালের রাস্তা

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে কামব্যাক করে ফাইনালে পৌঁছয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফেরায় দল। এরপর স্টপেজ টাইমে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে স্পেনর বিরুদ্ধে ফাইনালের টিকিট পাকা করে তারা। এই জয়ের ফলে, আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় এবং ১৯৬৬ সালের পর, প্রথমবার ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়।

স্পেনের ফাইনাল যাত্রা

অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর, প্রথমবারের জন্য ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেন লামিনে ইয়ামাল। লুকাস ডিনকে পরাস্ত করে তিনি একটি পেনাল্টি আদায় করে নেন। যা থেকে ২২ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারজাবাল। বিরতির পর, দানি অলমোর সঙ্গে একটি দুর্দান্ত মুভ তৈরি করে পেদ্রো পোরো স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ফ্রান্স ম্যাচে তেমন কোনো পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি।  এবার ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা বনাম স্পেন। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup 2026 Final: ট্রফি ছাড়াও ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এই বিশেষ পুরস্কার দেবে ফিফা
Slavko Vinčić: 'কেউ যেন সীমা লঙ্ঘন না করতে পারে,' রেফারিকে হুঁশিয়ারি স্পেনের কোচের