FIFA World Cup 2026: ফ্রান্স দলে নেই, অন্য দেশের হয়ে বিশ্বকাপে জিনেদিন জিদানের ছেলে

Published : Jun 02, 2026, 04:40 PM ISTUpdated : Jun 02, 2026, 04:48 PM IST
Zinedine Zidane

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 News: যে দেশে বাবার জন্ম, নিজের জন্ম সেই দেশের হয়ে খেলছেন না কিংবদন্তি জিনেদিন জিদানের (Zinedine Yazid Zidane) ছেলে লুকা জিদান (Luca Zinedine Zidane)। তিনি পূর্বপুরুষের দেশের প্রতিনিধি হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। বিশ্বজুড়ে জিদানের ছেলেকে নিয়ে আলোচনা চলছে।

DID YOU KNOW ?
আলজেরিয়া দলে জিদানের ছেলে
ফ্রান্সের হয়ে জুনিয়র পর্যায়ে খেলার সুযোগ পেলেও, সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ না পেয়ে আলজেরিয়ার হয়ে খেলছেন লুকা জিদান।

Zinedine Zidane’s Son Luca Zidane: ফ্রান্স (France) নয়, এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) আলজেরিয়ার (Algeria) হয়ে খেলবেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। বাবা কিংবদন্তি মিডফিল্ডার হলেও, লুকা গোলকিপার। তিনি আলজেরিয়ার ২৬ জনের দলে আছেন। আলজেরিয়া দলে চারজন গোলকিপারকে রেখেছেন ভ্লাদিমির পেৎকোভিচ (Vladimir Petkovic)। স্পেনের (Spain) লা লিগার দ্বিতীয় ডিভিশনের (LaLiga 2) দল গ্রানাদার (Granada) হয়ে খেলেন লুকা। এই গোলকিপার ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলেছেন। কিন্তু সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাননি। এই কারণেই পূর্বপুুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। সিনিয়র পর্যায়ে আলজেরিয়ার হয়ে ছয় ম্যাচ খেলেছেন লুকা। তিনি চলতি বছরে আফ্রিকান কাপ অফ নেশনসে (African Cup of Nations 2026) খেলেছেন। ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই গোলকিপার। তিনি এবারের মরসুমে ২৬ ম্যাচ খেলে আট ম্যাচে গোল হজম করেননি। ফলে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার আশায় লুকা।

ফ্রান্সে জন্ম লুকার

বাবার মতোই ফ্রান্সে জন্ম হয়েছে লুকার। ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথমবার বিশ্বকাপ জিততে সাহায্য করেন জিদান। সে বছরের ১৩ মে জন্ম হয় লুকার। তিনি ২৮ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপের দলে জায়গা পেলেন। ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City FC) ডিফেন্ডার রায়ান আইত-নুরি (ayan Ait-Nouri), টটেনহ্যামের (Tottenham Hotspur FC) মিডফিল্ডার নাবিল বেন্টালেব (Nabil Bentaleb), ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের আল-আহলিতে (Al-Ahli Saudi FC) যোগ দেওয়া রিয়াদ মাহরেজ (Riyad Mahrez) এবারের বিশ্বকাপে আলজেরিয়া দলে জায়গা পেয়েছেন। ফলে এবারের বিশ্বকাপে লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাসী আলজেরিয়া দল।

বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে একই গ্রুপে আলজেরিয়া

এবারের বিশ্বকাপে গ্রুপ জে-তে আছে আলজেরিয়া। এই গ্রুপে আছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina), অস্ট্রিয়া (Austria) ও জর্ডন (Jordan)। ফলে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে এই গ্রুপ থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে আলজেরিয়া। সেই আশাতেই আছেন লুকারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপের দলে জিনেদিন জিদানের ছেলে।
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ২৮ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
FIFA World Cup 2026: কোন দল জিতবে এবারের বিশ্বকাপ? আগাম জানিয়ে দিল অপটা সুপারকম্পিউটার