FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ভারতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা কীভাবে দেখা যাবে সে বিষয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর থেকেই উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা বাড়ছে। কোন দল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, সে বিষয়েও তর্ক-বিতর্ক চলছে।

DID YOU
KNOW
?
ফের ব্যর্থ ব্রাজিল?
২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সুপারকম্পিউটার বলছে, এবারও বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল।

2026 FIFA World Cup Predictions: প্রথমবার ৪৮ দলকে নিয়ে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কোনও নতুন দেশ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হতে পারবে না অতীতে যে দলগুলি চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মধ্যেই কোনও দল ফের জয় পাবে? গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) কি এবার খেতাব ধরে রাখতে পারবে? পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে কি আরও একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবেন লিওনেল মেসি (Lionel Messi)? পর্তুগালকে (Portugal) প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? বিশ্বজুড়ে এ বিষয়ে জল্পনা, তর্ক-বিতর্ক চলছে। বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে এ বিষয়ে আগাম জানিয়ে দিল অপটা সুপারকম্পিউটার (Opta supercomputer)। অতীতে এরকম অনেক ভবিষ্যদ্বাণী জানা গিয়েছে। কোনও ভবিষ্যদ্বাণী মিলেছে, আবার কখনও মেলেনি। এবার সুপারকম্পিটার যা বলছে, তা মিলবে কি না, সে বিষয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশ্বকাপ নিয়ে কী বলছে সুপারকম্পিউটার?

অপটা সুপারকম্পিউটার বলছে, এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে স্পেন (Spain)। ২০১০ সালের চ্যাম্পিয়নদের এবার খেতাব জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। স্পেনের চেয়ে পিছিয়ে থাকলেও, এবার বিশ্বকাপ জয়ের দাবিদার ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স (France), ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England) এবং ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই তিন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। যে তিন দেশ এবারের বিশ্বকাপ আয়োজন করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে না সুপারকম্পিউটার।

বিশ্বকাপে সহজ গ্রুপে স্পেন

এবারের বিশ্বকাপে গ্রুপ এইচে আছে স্পেন। এই গ্রুপের বাকি তিন দল হল কেপ ভার্দে (Cape Verde), সৌদি আরব (Saudi Arabia) ও উরুগুয়ে (Uruguay)। সুপারকম্পিউটার বলছে, এই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে যাবে স্পেন। এরপর ধাপে ধাপে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালে পৌঁছে স্প্যানিশদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে অপটা সুপারকম্পিউটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।