FIFA World Cup 2026: আগামী মাসে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা (Argentina) দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। দলে আছেন নিকো পাজ (Nico Paz) ও গিলিয়ানো সিমিওনে (Giuliano Simeone)। এই দুই ফুটবলারের বাবারাও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেছেন। এবার ছেলেরাও বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে চান।

DID YOU
KNOW
?
খেতাব ধরে রাখাই লক্ষ্য
২০২২ সালে কাতারে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার খেতাব ধরে রাখাই লিওনেল মেসিদের লক্ষ্য।

Argentina National Football Team: নিকো পাজ (Nico Paz), গিলিয়ানো সিমিওনে (Giuliano Simeone), এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা দলে জায়গা পেয়ে ইতিহাস গড়েছেন এই দুই ফুটবলার। তাঁদের বাবারাও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 1998) একসঙ্গে খেলেছিলেন গিলিয়ানোর বাবা বিখ্যাত কোচ দিয়েগো সিমিওনে এবং নিকোর বাবা পাবলো পাজ (Pablo Paz)। এবার তাঁদের ছেলেরা একই দলের হয়ে বিশ্বকাপে খেলতে চলেছেন। নিকো ও গিলিয়ানোর মধ্যে আরও মিল আছে। এই দুই ফুটবলারই আর্জেন্টিনাতে জন্মাননি। নিকোর জন্ম স্পেনের (Spain) সান্তা ক্রুজ দে তেনেরিফেতে। গিলিয়ানোর জন্ম ইতালির (Italy) রোমে (Rome)। কিন্তু বিদেশের মাটিতে জন্মগ্রহণ তাঁরা আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পেয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে যাঁরা খেলেছেন, তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁদের বাবাও দলে জায়গা পেয়েছেন। কিন্তু কোনও ফুটবলারের ছেলেই এর আগে বিশ্বকাপের দলে জায়গা পাননি। ফুটবলার হিসেবে খুব বেশি সাফল্য পাননি পাবলো। এই প্রাক্তন সেন্টার-ব্যাক জাতীয় দলের হয়ে মাত্র ১৪ ম্যাচে খেলার সুযোগ পান। তিনি ক্লাব ফুটবল খেলেছেন আর্জেন্টিনা ও স্পেনে। তবে কোনও বড় ক্লাবের হয়ে খেলেননি পাবলো পাজ। তিনি প্রায় দুই দশক ধরে পেশাদার ফুটবল খেলেছেন। সেই তুলনায় দিয়োগো সিমিওনের কেরিয়ার অনেক উজ্জ্বল। এই প্রাক্তন মিডফিল্ডার ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে মোট ১০৮ ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে সেভিয়া (Sevilla), অ্যাটলেটিকো মাদ্রিদ (Atlético Madrid), ইন্টার মিলান (Inter Milan), লাজিও (Lazio), রেসিং ক্লাবের (Racing Club) মতো বিখ্যাত দলের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। তিনি কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। ২০১১ সাল থেকে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। কোচ হিসেবেও দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি।

বাবার সতীর্থ সহকারী কোচ

১৯৯৮ সালে পাবলো পাজের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছিলেন রবার্তো আয়ালা (Roberto Ayala)। তিনি এখন জাতীয় দলের সহকারী কোচ। প্রাক্তন সতীর্থর ছেলেকে সাহায্য করছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।