হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন, মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু উরুগুয়ের ফুটবলারের

Published : Aug 28, 2024, 09:30 PM IST
Juan Izquierdo

সংক্ষিপ্ত

ফের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। গত বৃহস্পতিবার, সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো (Juan Izquierdo)।

ফের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। গত বৃহস্পতিবার, সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো (Juan Izquierdo)।

জানা যায়, ন্যাশিওনাল ক্লাবের ঐ ফুটবলার খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন। তাই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনের পর থেকেই কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তাঁর সেই লড়াই শেষ হল। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল ইখকিয়ার্দোর। ফুটবল মহলে নেমে এল শোকের ছায়া।

খেলার মাঠে ক্রিশ্চিয়ান এরিকসনের ঠিক এইভাবেই লুটিয়ে পড়া দেখেছিল ফুটবল বিশ্ব। তারপর মৃত্যুমুখ থেকে তাঁর ফিরে আসাও দেখেছে গোটা পৃথিবী। এরিকসন এখনও ক্লাব এবং দেশের হয়ে দাপিয়ে খেলছেন। তবে ইখকিয়ার্দোর ক্ষেত্রে তা আর হল না।

প্রায় পাঁচদিন লড়াই করার পর, মৃত্যুর কোলে ঢলে পড়লেন উরুগুয়ের এই ফুটবলার। উল্লেখ্য, ইখকিয়ার্দো গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। আর গত রবিবার থেকে তিনি ছিলেন ভেন্টিলেশনে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে তাঁর ক্লাব ন্যাশিওনাল।

সেইসঙ্গে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলের তরফ থেকেও শোকপ্রকাশ করে একটি বার্তা দেওয়া হয়েছে। কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ শোকপ্রকাশ করেছেন। উরুগুয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল সংস্থাও শোকপ্রকাশ করেছে এই ঘটনায়। হুয়ান ইখকিয়ার্দোর সম্মানে উরুগুয়ের প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের সব ম্যাচ আপাতত বন্ধ রাখা হয়েছে।

ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে খারাপ খবর। গত বৃহস্পতিবার, সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন তিনি। চলে গেলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
East Bengal vs Northeast United: অভিষেক ম্যাচে জোড়া গোল ইউসেফ এজ়েজ্জারির, যুবভারতীতে নর্থইস্ট বধ ইস্টবেঙ্গলের