দ্বিতীয়ার্ধে ১৪ মিনিট ইনজুরি টাইম! পাঠচক্রকে হারাল ১০ জনের মহামেডান স্পোর্টিং

Published : Jul 25, 2024, 06:27 PM ISTUpdated : Jul 25, 2024, 06:54 PM IST
Israfil

সংক্ষিপ্ত

কলকাতা ফুটবল লিগে গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার সাদা-কালো শিবিরের পারফরম্যান্স আগের মতো হচ্ছে না।

এবারের কলকাতা লিগে গ্রুপ এ-তে সবার শেষে পাঠচক্র। সেই দলের বিরুদ্ধেও জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হল গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাবকে। শেষদিকে প্রায় ২০ মিনিট ১০ জনে খেলে পাঠচক্রর বিরুদ্ধে ২-১ জয় পেল সাদা-কালো ব্রিগেড। ২১ মিনিটে প্রথম গোল করেন ইসরাফিল দেওয়ান। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল মহামেডান স্পোর্টিং। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় পাঠচক্র। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দেবাশিস হালদার। এরপর ৮৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডার জেমস সিং। এর ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় মহামেডান স্পোর্টিংকে। ১৪ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। এরই মধ্যে ৯০ মিনিটে জয়সূচক গোল করেন মহীতোষ রায়। গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়েন মহীতোষ। এবার মহামেডান স্পোর্টিংয়ের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহীতোষ।

সুপার সিক্সের দৌড়ে মহামেডান স্পোর্টিং

চলতি কলকাতা লিগে গ্রুপ এ-তে ৭ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সুরুচি সংঘ। ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার পাঠচক্রকে হারিয়ে ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল মহামেডান স্পোর্টিং। ডায়মন্ড হারবারের চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে মহামেডান স্পোর্টিং। ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেলেও, গোলপার্থক্যে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ৬ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খিদিরপুর ক্লাব। ফলে গ্রুপ এ-তে সুপার সিক্সের লড়াই জমে উঠেছে।

মহামেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্সে অখুশি সমর্থকরা

এবারের কলকাতা লিগে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে খুব একটা খুশি হতে পারছেন না সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Antonio López Habas: মোহনবাগান অতীত, ইন্টার কাশীর দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হাবাসের

East Bengal: প্রস্তুতি ম্যাচে হার, হিজাজি-নন্দকুমারের চোট, ডুরান্ড কাপের আগে সমস্যায় ইস্টবেঙ্গল

East Bengal: রোনাল্ডিনহোকে মনে করালেন মুশারফ, রেলের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: ৭০ মিনিটের বেশি ১০ জনে খেলে বেঙ্গালুরুর সঙ্গে ড্র, আইএসএল-এ লড়াইয়ে ইস্টবেঙ্গল
Asian Champions League: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দলের সংখ্যা, ২৪ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩২