ISL: প্রতিবাদী ইস্টবেঙ্গল! রেফারিং নিয়ে প্রশ্ন তুলে এবার VAR-এর দাবি লাল হলুদের

Published : Nov 13, 2024, 03:19 PM ISTUpdated : Nov 13, 2024, 03:20 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

আইএসএল-এ বারবার খারাপ রেফারিং-এর শিকার হচ্ছে ইস্টবেঙ্গল।

মঙ্গলবার, ক্লাবের কার্যকরী সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন লাল হলুদ কর্তারা।

এবার স্বয়ং কল্যাণ চৌবে সময় দিলেই, ফেডারেশন সভাপতিকে আইএসএল-এ VAR(ভিএআর) প্রযুক্তির নিয়োগ নিয়েও তারা প্রস্তাব দিতে পারেন বলে জানা যাচ্ছে।

এদিনের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় কর্তাদের মধ্যে। আগামী ম্যাচগুলিতে এমন রেফারিং-এর কথা মাথায় রেখেই, দলের ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ দেবেন তারা। ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতির সভায়, ক্লাবের সমস্ত ক্রীড়া বিভাগের উন্নতিতেই জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে, সিনিয়র দলের পারফরম্যান্স নিয়েও জরুরি ভিত্তিতে আলোচনা করা হয়।

এদিন কার্যকরী সভার পর ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটি অভিযোগ করা হয়েছে। বলা হচ্ছে, “চার-পাঁচ বছর ধরে সকল ফুটবলপ্রেমী এবং সাংবাদিক বন্ধুরা এই বিষয়ে অবগত, কিন্তু কোনও প্রতিকার হচ্ছে না।”

তবে ইস্টবেঙ্গল কর্তাদের আশা, যদি ৯০ মিনিটের খেলায় ইস্টবেঙ্গল রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার না হয় এবং অনৈতিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে হয়তো এই দলই আগামীদিনে সাফল্য পাবে।

সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, “আমাদের সভ্য-সমর্থক, প্রাক্তন খেলোয়াড়রা আমাদের ইমেইল বা ফোনের মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করছে যে, এর একটা প্রতিকার হওয়া অবশ্যই উচিৎ। আমরা ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে সময় চেয়ে নিয়েছি। তাঁর কাছে গিয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করব। পাশাপাশি এও আবেদন করব, পৃথিবীর প্রায় সমস্ত দেশের প্রধান টুর্নামেন্টগুলোতে যেমন ‘VAR’ রূপায়ণে টিমগুলি নিজস্ব ছন্দে খেলতে পারছে সেইরকম আমাদের এখানেও এই ব্যবস্থাপনার প্রয়োগ করা হোক। যাতে কোনও দলকে অনৈতিক সিদ্ধান্তের শিকার না হতে হয় এবং ফুটবলও যাতে ক্ষতিগ্রস্ত না হয়।”

উল্লেখ্য, আইএসএল-এ নাম লেখানোর পর থেকেই রেফারিং নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে তারা। এই বছর তা একেবারে চূড়ান্ত আকার নিয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জোড়া লালকার্ডের পর ফের একবার চিঠি দিল লাল হলুদ। আর এবার শুধু চিঠি নয়, পুরো বিষয়টি নিয়ে পদক্ষেপের পথে ক্লাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস