'কোনও ৬ বা ৮ বছরের ক্লাবের কাছে মাথা নত করেনি ইস্টবেঙ্গল!' বিস্ফোরক দেবব্রত সরকার

Published : Jan 08, 2025, 11:10 PM IST
Tutu Basu vs Nitu Sarkar

সংক্ষিপ্ত

ডার্বির আগে যেন ফের একবার মরদান সরগরম। 

এবার মোহনবাগান (Mohun Bagan) কর্তা স্বপনসাধন বসু তথা টুটু বসুর (Tutu Basu) মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে টুটু বসুর বক্তব্য নিয়ে বিস্তর কাঁটাছেঁড়া চলছে।

এবার এই প্রসঙ্গে সরাসরি মন্তব্য করে বসলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার ওরফে ময়দানের অতি পরিচিত নীতুদা। কিন্তু ঠিক কী বলেছিলেন টুটু বসু?

বুধবার বিকেলে ভবানীপুর ক্লাবের একটি অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের জানান, “লাল হলুদের মতো সূর্য কেন ঢলে পড়ছে ভাই? সূর্যও ঢলছে, লাল হলুদও ঢলছে।”

আর এই বিতর্কিত মন্তব্যের পরেই কার্যত ফুঁসে উঠলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “মোহনবাগান ক্লাব আছে বলে তো আমার জানা নেই। আমি তো জানি, একটা ক্লাবের সঙ্গে মোহনবাগান মার্জ করেছে। আসলে টুটু বাবু বরাবরই একটু হাস্যকর কথাবার্তা বলেন। আমি ভেবেছিলাম যে, বয়সের সঙ্গে সঙ্গে হয়ত তাঁর একটু পরিবর্তন হয়েছে। কিন্তু দেখলাম তা হয়নি।”

দেবব্রত সরকার আরও যোগ করেন, “ওরা কার লাইসেন্সে খেলে? ভারতবর্ষের যে কোনও লিগ খেলতে গেলে কিংবা এএফসি বা আইএসএল-এর মতো টুর্নামেন্ট খেলতে গেলে একটা ফুটবল ক্লাবের লাইসেন্সের দরকার হয়। একটা ATK-র লাইসেন্স ছিল, আরেকটা মোহনবাগান ক্লাবের লাইসেন্স ছিল। এখন কোন ক্লাবের লাইসেন্সে এই মোহনবাগান সুপার জায়ান্ট খেলে? আমরা কোনও ৬ বা ৮ বছরের ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি। ফলে, ঢলে কে পড়েছে, এতেই প্রমাণ হয়ে যায়।”

তাঁর কথায়, “টুটু বাবু বলেছেন রেফারিং নিয়ে। উনি আমার থেকে বয়সে অনেক বড়। কিন্তু ময়দানে উনি আমার থেকে জুনিয়র। টুটু বাবু নিজেই একটা সময় রেফারিকে ধাওয়া করেছেন। তাই আজকে টুটু বাবুর মুখে এইসব কথা মানায় না। টুটু বাবুর কী ক্ষমতা আছে যে, আমাকে আক্রমণ করবে? আমাকে আক্রমণ করতে গেলে কামান লাগবে। আমি টুটু বাবুর কথাকে মজার ছলেই দেখি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ronaldo Private Jet: সৌদিতে বিস্ফোরণ, হামলার মাঝে গোপনে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছাড়লেন রোনাল্ডো!
AFC Women's Asian Cup: অস্ট্রেলিয়ায় মহিলা দলের জন্য উপযুক্ত জার্সি পাঠাতে পারল না ফেডারেশন!