জিকসন কতদূর! আদৌ কি তরুণ এই ডিফেন্সিভ-মিডফিল্ডার ইস্টবেঙ্গলে আসছেন?

Published : Jul 17, 2024, 10:11 PM ISTUpdated : Jul 17, 2024, 11:10 PM IST
Jeakson Singh

সংক্ষিপ্ত

কবে হবে ঘোষণা? আদৌ কি তিনি ইস্টবেঙ্গলে আসছেন? এইসব প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। তবে এবার সম্ভবত সেই জল্পনার যবনিকা পতন হতে চলেছে। কারণ, লাল হলুদে যোগ দিচ্ছেন জিকসন সিং।

কবে হবে ঘোষণা? আদৌ কি তিনি ইস্টবেঙ্গলে আসছেন? এইসব প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। তবে এবার সম্ভবত সেই জল্পনার যবনিকা পতন হতে চলেছে। কারণ, লাল হলুদে যোগ দিচ্ছেন জিকসন সিং।

দলবদলের বাজারে যেন আরও একবার চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চুক্তিপত্রে সই করে দিয়েছেন জিকসন সিং। যদিও সরকারি ঘোষণা এখনও বাকি।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে (Final) উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের।

অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। অতএব, শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর তাই তাদের নজরে ছিলেন তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার (Defensive-Midfielder) জিকসন সিং (Jeakson Singh Thounaojam)। সূত্রের খবর, ২৩ বছর বয়সী এই ফুটবলারটিকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী হয়ে পড়েন লাল হলুদ কর্তারা।

শোনা যাচ্ছে, জোরকদমে কথাবার্তার পর জিকসন সই করেছেন ইস্টবেঙ্গলে। সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, জিকসন সিং সম্ভবত আসতে চলেছেন লাল হলুদেই।

মূলত তাঁর জন্ম মণিপুরে (Manipur)। গত মরশুমে কেরালা ব্লাস্টার্স-এর (Kerala Blasters) জার্সি গায়ে অসাধারণ ফুটবল উপহার দেন তিনি। এখনও পর্যন্ত আইএসএল-এর (Indian Super League) মঞ্চে মোট ৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন জিকসন (Jeakson Singh Thounaojam)। করেছেন ২টি গোল এবং ২টি অ্যাসিস্ট।

সেইসঙ্গে, ২২২৭টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে। অন্যদিকে, ২৬টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৪০৫টি রিকভারি, ১০২টি ইন্টারসেপশন এবং ৬২টি ক্লিয়ারেন্স।

তবে শুধু ক্লাব ফুটবল নয়। জাতীয় দলের (National Team) জার্সি গায়েও জাত চিনিয়েছেন তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার জিকসন সিং (Jeakson Singh)। টিম ইন্ডিয়ার (Team India) অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো ফুটবল (Football) খেলার সুবাদে তিনি সুযোগ পান সিনিয়র দলে (Senior Team)।

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হয়ে খেলেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (South Asian Football Federation Championship), ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup), বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী (FIFA World Cup Qualifiers) ম্যাচ এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ।

সূত্রের খবর, এবার এই জিকসন সিংকেই দলে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal Club)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?