প্রি-কোয়ার্টার ফাইনালে সেরা ১৬টি দল, শেষ ষোলোর লড়াইয়ে কার প্রতিপক্ষ কে? জানুন নকআউটের দিনক্ষণ

Published : Dec 03, 2022, 12:07 PM IST
fifa world cup

সংক্ষিপ্ত

গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পর্যায়, নকআউটের মুখে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ ২০২২। আগামী ৩ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই।

গ্রুপ পর্বের খেলা শেষ করে নকআউট পর্বে খেলতে চলেছে বিশ্বের সেরা ১৬টি দল। ইতিমধ্যেই চূরান্ত হয়েছে শেষ ষোলোর তালিকা। আজ শুরু হতে চলেছে বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে গিয়েছে শেষ ষোলোয়। গ্রুপ এ-এর দুটি দল খেলবে গ্রুপ বি-এর দুটি দলের বিরুদ্ধে। একইভাবে গ্রুপ সি-এর সঙ্গে খেলা হবে গ্রুপ ডি-এর দলগুলির। গ্রুপ ই-এর বিরুদ্ধে খেলবে গ্রুপ এফ-এর দুই দল এবং গ্রুপ জি-এর দুটি দলের বিরুদ্ধে খেলতে চলেছে গ্রুপ এইচ-এর দুটি দল। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। অর্থাৎ গ্রুপ এ-এর এক নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ বি-এর শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ এ-এর দু'নম্বর দল। প্রি-কোয়ার্টারে গ্রুপ এ-এর শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে সেনেগাল। গ্রুপ বি-এর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ এর প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে আর্জেন্টিনা ও পোল্যান্ড। গ্রুপ ডি-এর শীর্ষে রয়েছে ফ্রান্স ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। জ্ঞ্রুপ এ-এর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে শেষ ষোলোয় পৌঁছেছে মরক্কো ও ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইৎজারল্যান্ড পৌঁছেছে প্রি-কোয়ার্টার ফাইনালে। গ্রুপ এইচ-এর প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। সূচি অনুযায়ী ৩ তারিখ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এ-এর শীর্ষে থাকা দলের সঙ্গে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় দল। আবার গ্রুপ বি-এর এক নম্বর দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ এ-এর দ্বিতীয় দল। অর্থাৎ তিন তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেনেগাল। এই খেলাটি পরের দিন রবিবার আল বায়েত স্টেডিয়ামে হবে।

একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল আর্জেন্টিনার বিরুদ্ধে ডি-র দ্বিতীয় স্থানে থাকা দল অস্ট্রেলিয়া। আবার গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দল পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল ফ্রান্স। একই রকম ভাবে গ্রুপ ই এবং এফ থেকে ৫ ডিসেম্বর মুখোমুখি হবে জাপান ও ক্রোয়েশিয়া এবং মরক্কো স্পেন। গ্রুপ জি ও গ্রুপ এইচ থেকে এখ পর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল এবং পর্তুগাল। গ্রুপ জি-এর শীর্ষে থাকা দল ব্রাজিলের বিরুদ্ধে খেলবে এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দল দক্ষিণ কোরিয়া। ৬ ডিসেম্বর, ভারতীয় সময় রাত ১২.৩০-এর এই খেলা শুরু হবে। অন্যদিকে পর্তুগাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ৭ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে লুসাইল স্টেডিয়ামে হবে এই খেলা।

আরও পড়ুন - 

ব্রাজিলের গ্রুপে দ্বিতীয় হয়ে নক-আউটে পর্তুগালের সামনে সুইৎজারল্যান্ড

গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় দল নামিয়ে ১০ জনের ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সময় নেই, ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস