ISL: 'কাক ময়ূরপুচ্ছ লাগালেই ময়ূর হয় না, ময়ূর ময়ূরই থাকে' মহামেডানকে আক্রমণ দেবাশিস দত্তের

Published : Oct 06, 2024, 06:10 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) প্রথম তিনটি ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) একেবারেই নজর কাড়তে পারেনি। আর তারপরই দলের ডিফেন্স (Defence) নিয়ে একাধিক প্রশ্নে জেরবার হতে হয়েছিল বাগান ম্যানেজমেন্টকে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) প্রথম তিনটি ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) একেবারেই নজর কাড়তে পারেনি। আর তারপরই দলের ডিফেন্স (Defence) নিয়ে একাধিক প্রশ্নে জেরবার হতে হয়েছিল বাগান ম্যানেজমেন্টকে।

কিন্তু শনিবার, ৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting Club) বিরুদ্ধে সবুজ মেরুন ব্রিগেড যে পারফরম্যান্স দেখিয়েছে, তা দেখার পর যাবতীয় দুশ্চিন্তা কার্যত দূরে সরে গেছে। সাদাকালো ব্রিগেডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় মোহনবাগানের।

তবে এই ম্যাচ শুরুর আগে মহমেডান কর্তারা মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটি বেলাগাম মন্তব্য করে বসেন। এমনকি, এও বলা হয় যে, মোহনবাগান কখনও এটিকে, কখনও বা আবার সুপার জায়ান্ট নাম নিয়ে খেলে।

তাছাড়া এই খেলাকে মিনি ডার্বি বলতেও আপত্তি ছিল সাদাকালো কর্তাদের। তবে ম্যাচের শেষে যাবতীয় সমালোচনার জবাব একেবারে সুদে আসলে ফিরিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ম্যাচ শেষে তিনি জানান, “আমি একথা বলতে বাধ্য হচ্ছি, আজ খবরের কাগজে একটি বিজ্ঞাপন আমার চোখে পড়েছে। কাক ময়ূরপুচ্ছ পরলে ময়ূর হয় না। কারণ, ময়ূর ময়ূরই থাকবে। মোহনবাগান চিরকাল মোহনবাগানই থাকবে।”

তিনি আরও যোগ করেন, “ওরা অনেক বড় ক্লাব। নিজেদের আইডেন্টিটি নিয়ে থাকুক। হটাৎ কেন অন্যকে কপি করতে যাবে। পালতোলা নৌকা শুধু আমরাই। আর অন্য কেউ আর হতে পারে না। এটা খুবই ছোট একটা ব্যাপার। তাই এটা ওদের বোঝা উচিৎ। তাহলেই ওরা আগামীদিনে আরও উন্নতি করতে পারবে।”

এই ম্যাচে কার্যত আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। জেমি ম্যাকলারেন থেকে শুরু করেন জেসন কামিংস, কার্যত মহামেডান ডিফেন্সকে নাজেহাল করে ছেড়ে জয় মোহনবাগানের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের