East Bengal: ৯ জনের হায়দরাবাদ এফসি-কে হারাতেই ঘাম ঝরল ইস্টবেঙ্গলের

Published : Feb 17, 2024, 09:30 PM ISTUpdated : Feb 17, 2024, 10:58 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ অনেক ম্যাচেই খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার সেরকমই একটি ম্যাচ দেখা গেল। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে লাল-হলুদ জার্সির দাপট দেখা গেল না।

খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েও দুর্বল হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-০ জয় পেল ইস্টবেঙ্গল। ১১ মিনিটে একমাত্র গোল করেন ক্লেইটন সিলভা। শেষদিকে অ্যালেক্স সাজি ও হোয়াও ভিক্টর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ৯ জনে ম্যাচ শেষ করে হায়দরাবাদ। লিগ টেবলে সবার শেষে হায়দরাবাদ। এই দলের বিরুদ্ধেও আধিপত্য নিয়ে খেলতে পারল না ইস্টবেঙ্গল। বরং দ্বিতীয়ার্ধে হায়দরাবাদেরই দাপট দেখা গেল। পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে এবং একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত হায়দরাবাদ। ভাগ্য সুপ্রসন্ন থাকায় জয় পেল ইস্টবেঙ্গল।

প্রথমবার আইএসএল-এ সুপার সিক্সের আশায় ইস্টবেঙ্গল

হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় লিগ টেবলে কিছুটা উন্নতি হল ইস্টবেঙ্গলের। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে কার্লেস কুয়াদ্রাতের দল। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নর্থইস্ট ইউনাইটেড এফসি হেরে যাওয়ায় সুবিধা পেল লাল-হলুদ। ১৫ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে নর্থইস্ট। ১৬ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে জামশেদপুর এফসি। আগামী বৃহস্পতিবার জামশেদপুরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিততে পারলে সুপার সিক্সে যোগ্যতা অর্জনের আশা থাকবে।

মাঝমাঠ নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল

সল ক্রেসপো চোট পাওয়ায় ইস্টবেঙ্গলের মিডফিল্ডে সমস্যা তৈরি হয়েছে। এই স্প্যানিশ মিডফিল্ডার কবে মাঠে নামতে পারবেন সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। ভিক্টর ভাজকুয়েজ এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তাঁর যথেষ্ট বয়সও হয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে সৌভিক চক্রবর্তীও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। পরপর ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলাররা সবাই ক্লান্ত। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলারদের তরতাজা করে তোলাই কুয়াদ্রাতের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohun Bagan Super Giant: নর্থইস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট

East Bengal: পার্দোর পরিবর্তে ইস্টবেঙ্গলে মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ডিফেন্ডার

Mohun Bagan Super Giant: পেট্রাটসের অসাধারণ গোল, এফসি গোয়ার বিরুদ্ধে বদলা মোহনবাগান সুপার জায়ান্টের

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

India vs Vietnam: শেষমুহূর্তে গোল হজম, এশিয়ান কাপের প্রথম ম্যাচেই হার ভারতের
Ronaldo Private Jet: সৌদিতে বিস্ফোরণ, হামলার মাঝে গোপনে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছাড়লেন রোনাল্ডো!