Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক

Published : Dec 15, 2025, 08:21 PM ISTUpdated : Dec 16, 2025, 12:16 AM IST
Messi in Delhi

সংক্ষিপ্ত

Messi in Delhi: মেসিকে উপহার দেওয়া হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি। তবে ‘এলএম১০' সবথেকে বেশি খুশি হয়েছেন মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে।

Messi in Delhi: দিল্লীতেও মেসি ম্যাজিক অব্যাহত। ভারতের রাজধানীতে ঠিক ৩৫ মিনিটের মেগা ইভেন্ট এবং সেখানে মন জয় করে নিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র তথা ম্যাজিশিয়ান লিওনেল মেসি (messi in delhi)। তাঁর সঙ্গে তখন দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, উপস্থিত ছিলেন আরও দুই তারকা। মেসির সঙ্গে তখন সবার নজর লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের দিকে (messi delhi)। 

ভীষণ খুশি মেসি

দিল্লীর ইভেন্টে মেসিকে উপহার দেওয়া হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি। তবে ‘এলএম১০' সবথেকে বেশি খুশি হলেন মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে।

স্টেডিয়ামে প্রবেশ করেই সোমবার, প্রদর্শনী ম্যাচ খেলা দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন লিওনেল মেসি। এরপর তাদের সঙ্গে ছবি তোলেন এবং গ্যালারির দিকে গিয়ে ফুটবলপ্রেমীদের অভিননন্দন গ্রহণ করতে থাকেন। সেই সময়, বেশ বড় বড় কয়েকটি শটে মেসি, সুয়ারেজ় এবং ডি’পল গ্যালারিতে বলও পাঠিয়ে দেন। 

তারপর আবার সোজা খুদে ফুটবলারের মাঝখানে চলে যান তারা। রীতিমতো তাদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন বিশ্বের অন্যতম তিন তারকা। এই সময়, মেসি যেন সবচেয়ে খুশি। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ সেই কথা বলে দিচ্ছিল বারবার। খালি হাসছিলেন তিনি। এমনকি, খুদে ফুটবলারদের টাচ দেখে যথেষ্ট প্রশংসাও করলেন লিও। তারপর ছবি এবং সইয়ের আবদার মিটিয়ে আবার হাঁটা শুরু করলেন। 

বিশেষ জার্সি উপহার দেন জয় শাহ

গ্যালারিতে আরও কিছু বল পাঠালেন মেসি। তারপর আবার খুদে ফুটবলারের সঙ্গে তিনি মেতে উঠলেন। এরপর মেসির হাতে তুলে দেওয়া হয় আগামী টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম আমেরিকা ম্যাচের টিকিট। সেইসঙ্গে, মেসির কাছে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাট। মেসি, সুয়ারেজ় এবং ডি’পলের নাম ও নম্বর লেখা ভারতীয় ক্রিকেট দলের বিশেষ জার্সি উপহার দেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। 

এই সময়, মঞ্চে আসেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। তিনজন ফুটবলারের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। তারপর অনুষ্ঠানের পর, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেসি। সেখানে ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ফুটবলের রাজপুত্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
East Bengal vs Northeast United: অভিষেক ম্যাচে জোড়া গোল ইউসেফ এজ়েজ্জারির, যুবভারতীতে নর্থইস্ট বধ ইস্টবেঙ্গলের