মরশুম শুরুর আগেই বেকায়দায় মোহনবাগান! সবুজ মেরুন ছাড়ছেন এই ফুটবলার?

Published : Jun 26, 2024, 09:28 PM ISTUpdated : Jun 28, 2024, 07:02 PM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

দলবদলের বাজারে সম্ভবত বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শোনা যাচ্ছে, সবুজ মেরুন ছাড়ছেন জনি কাউকো (Joni Kauko)।

দলবদলের বাজারে সম্ভবত বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শোনা যাচ্ছে, সবুজ মেরুন ছাড়ছেন জনি কাউকো (Joni Kauko)।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড। আর এবার আগামী মরশুমেও একাধিক বড় প্রতিযোগিতায় নামতে চলেছে তারা।

যদিও মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে ২৩ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার (Central Midfielder) আপুইয়াকে সই করিয়েছে মোহনবাগান। হেডস্যার হিসেবে টিম ম্যানেজমেন্ট (Team Management) নিয়ে এসেছে স্প্যানিশ কোচ (Spanish Coach) জোসে মোলিনাকে (Jose Francisco Molina)।

কিন্তু এইসবকিছুর মাঝেই এবার খারাপ খবর মোহনবাগানের (Mohun Bagan) জন্য। সম্ভবত দল ছাড়ছেন জনি কাউকো। সূত্রের খবর, তাঁকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। আইএসএল-এ (Indian Super League) এখনও পর্যন্ত ৪০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। সেইসঙ্গে্, তাঁর নামের পাশে রয়েছে ১০টি অ্যাসিস্ট, ১০১২টি সফল পাস এবং ২১৯টি রিকভারি। শুধু তাই নয়, ৩২টি ইন্টারসেপশন এবং ৩০টি ক্লিয়ারেন্সও রয়েছে জনি কাউকোর (Joni Kauko) ঝুলিতে।

সবথেকে বড় বিষয়, মোহনবাগান (Mohun Bagan) মাঝমাঠের হয়ে বরাবর বড় ভূমিকা নিয়েছেন তিনি। কিন্তু সম্ভবত এবার আর তাঁকে দলে রাখছে না সবুজ মেরুন শিবির

উল্লখ্য, মাঝমাঠের খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই আপুইয়াকে (Lalengmawia Ralte) সই করিয়েছে তারা। কিন্তু দীর্ঘদিন মোহনবাগানের হয়ে খেলা ফিনল্যান্ডের (Finland) মিডফিল্ডার জনি কাউকোকে এবার হয়ত ছেড়ে দিতে চলেছে মোহনবাগান।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, তাঁকে আর দলে রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আগামী মরশুমে জনি কাউকোকে সম্ভবত নর্থইস্ট ইউনাইটেড দলের জার্সি গায়ে দেখা যেতে পারে। আর যা নিঃসন্দেহে খারাপ খবর সবুজ মেরুন সমর্থকদের জন্য।

আরও পড়ুনঃ 

অপেক্ষার অবসান! মোহনবাগানে চলে এলেন বিধ্বংসী এই ভারতীয় মিডফিল্ডার

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে