Euro Cup: ইউরোর শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

Published : Jun 28, 2024, 10:05 PM ISTUpdated : Jun 28, 2024, 11:08 PM IST
EURO CUP 2024

সংক্ষিপ্ত

গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবার লড়াই শুরু ‘রাউন্ড অফ ১৬’-র (Round of 16)। ইউরো কাপ (Euro Cup 2024) শেষ ষোলোর ধুন্ধুমার লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে পূর্ণাঙ্গ সূচি।

গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবার লড়াই শুরু ‘রাউন্ড অফ ১৬’-র (Round of 16)। ইউরো কাপ (Euro Cup 2024) শেষ ষোলোর ধুন্ধুমার লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে পূর্ণাঙ্গ সূচি।

বিশ্ব ফুটবলের (World Football) অন্যতম সেরা প্রতিযোগিতা ইউরো কাপ (UEFA Euro 2024 Live Updates) শুরু হয়েছে গত ১৫ জুন থেকে। আর এই গোটা মাস জুড়ে যেন ফুটবলপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে। এবারের ইউরো কাপে (Euro 2024 Latest News in Bangla) মোট ২৪টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ৬টি গ্রুপে ভাগ করা হয় প্রত্যেকটি দলকে।

একেকটি গ্রুপে ছিল ৪টি করে দল। আর এই মেগা ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের লড়াই ইতিমধ্যেই শেষ। কোনও কোনও দল নিল বিদায়, কেউ কেউ আবার লড়াই করে জায়গা পাকা করে নিল শেষ ষোলোতে। জার্মানির (Germany) বুকে মোট ১০টি স্টেডিয়ামে (Stadium) অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপের ম্যাচগুলি।

আর এবার সময় এসে গেছে নক-আউটের (Knock-Out)। শনিবার, অর্থাৎ ২৯ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপের ‘রাউন্ড অফ ১৬’-র লড়াই।

ইউরো কাপ, ‘রাউন্ড অফ ১৬’-এর সূচিঃ

২৯ জুন, শনিবারঃ সুইজারল্যান্ড বনাম ইতালি, রাত ৯.৩০ মিনিট

৩০ জুন, রবিবারঃ জার্মানি বনাম ডেনমার্ক, রাত ১২.৩০ মিনিট

৩০ জুন, রবিবারঃ ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া, রাত ৯.৩০ মিনিট

১ জুলাই, সোমবারঃ স্পেন বনাম জর্জিয়া, রাত ১২.৩০ মিনিট

১ জুলাই, সোমবারঃ ফ্রান্স বনাম বেলজিয়াম, রাত ৯.৩০ মিনিট

২ জুলাই, মঙ্গলবারঃ পর্তুগাল বনাম স্লোভেনিয়া, রাত ১২.৩০ মিনিট

২ জুলাই, মঙ্গলবারঃ নেদারল্যান্ডস বনাম রোমানিয়া, রাত ৯.৩০ মিনিট

৩ জুলাই, বুধবারঃ অস্ট্রিয়া বনাম তুরস্ক, রাত ১২.৩০ মিনিট

এই রাউন্ডে যে দলগুলি জয় ছিনিয়ে আনবে, তারা সোজা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে (Quarter-Final)। সবমিলিয়ে, ফুটবলের এই মেগা ইভেন্ট যেন এখন আরও জমজমাট। শুধুই নক-আউটের লড়াই শুরুর অপেক্ষা।

আরও পড়ুনঃ

Euro Cup 2024: 'তরুণ তুর্কি' ভেঙে দিলেন রোনাল্ডোর রেকর্ড, কে এই ‘তুরস্কের মেসি?’

'এতদিন পর মাকে মনের মতো গিফট দিলাম' বললেন স্পেনের বিস্ময় বালক নিকো উইলিয়ামস, চেনেন তাঁকে?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে