Gayatri Gopichand-Treesa Jolly: গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়ে হার, ব্রোঞ্জ তৃষা-গায়ত্রীর

Published : Aug 22, 2026, 08:59 PM IST
Gayatri Gopichand and Treesa Jolly

সংক্ষিপ্ত

BWF World Champions 2026: ১৫ বছর পর বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতল ভারত। দেশের মাটিতে এবার পদক জিতলেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি (Treesa Jolly)। এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে এই জুটি ভারতকে নতুন স্বপ্ন দেখাচ্ছে।

DID YOU KNOW ?
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতি আসরে অন্তত একটি করে পদক জিতেছে ভারত। এবারও তার ব্যতিক্রম হল না।

Badminton News: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (BWF World Champions 2026) এবারও অন্তত একটি পদক পেল ভারত। ১৫ বছর পর মহিলাদের ডাবলসে পদক এল। আগেই সেমি-ফাইনালে পৌঁছে পদক জয় নিশ্চিত করেছিলেন গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand) ও তৃষা জলি (Treesa Jolly)। দেশের মাটিতে এবার ব্রোঞ্জ পেল এই জুটি। ফলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রতিটি আসরেই ভারতের অন্তত একটি পদক জয়ের ধারাবাহিকতা বজায় রইল। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গায়ত্রী-তৃষা বিশ্বের এক নম্বর মহিলা জুটি এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন চিনের লিউ শেং শু (Liu Sheng Shu) ও তান নিংকে (Tan Ning) প্রচণ্ড চাপে ফেলে দিয়েছিলেন। তবে প্রথম গেমে জয় পেলেও, শেষপর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি ভারতীয় জুটি। এক ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ২১-১৮, ১৩-২১, ৮-২১ ফলে হেরে যান গায়ত্রী-তৃষা।

লড়াই করে হার গায়ত্রী-তৃষার

প্রথম গেমে অবশ্য ভারতীয় জুটিকে দেখে মনে হচ্ছিল তারাই যেন বিশ্বের এক নম্বর জুটি। দেশের দর্শকদের বিপুল সমর্থনকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাডমিন্টনে চমকে দেন গায়ত্রী-তৃষা। বিশেষ করে তৃষাকে দেখে বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। ফ্রন্টকোর্ট ও ব্যাককোর্ট, দুই জায়গাতেই ধারালো আক্রমণে চিনা জুটিকে চাপে রাখছিলেন তিনি। গায়ত্রীও মিডকোর্ট থেকে সুযোগ পেলেই আক্রমণে যোগ দিচ্ছিলেন। প্রথম গেমে ১৫-১৮ পিছিয়ে থাকা অবস্থায় ভারতীয় জুটি টানা ছয় পয়েন্ট জিতে ২১-১৮ ব্যবধানে গেমটি নিজেদের করে নেয়। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র এক গেম দূরে চলে গিয়েছিলেন গায়ত্রী-তৃষা। দ্বিতীয় গেমেও শুরুটা ছিল জমাট। ১২-১২ পর্যন্ত দুই জুটি সমানে সমান লড়াই করে। এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। লিউ ও তান আক্রমণে আরও ধৈর্যশীল হয়ে ওঠেন। তাঁরা দ্রুত পয়েন্টের জন্য ঝুঁকি না নিয়ে র‍্যালি দীর্ঘ করতে থাকেন এবং সুযোগ বুঝে স্ম্যাশে আক্রমণ করেন। অন্যদিকে, ভারতীয় জুটির রক্ষণাত্মক খেলায় কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। ভুলও বাড়তে থাকে। ১২-১২ থেকে টানা আট পয়েন্ট জিতে চিনা জুটি দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে নিয়ে নেয়। তৃতীয় গেমে আর ঘুরে দাঁড়াতে পারেননি গায়ত্রী ও তৃষা। লিউ-তান ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন। গতি ও র‍্যালির ছন্দ বারবার বদলে ভারতীয় জুটিকে চাপে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত ২১-৮ ব্যবধানে তৃতীয় গেম জিতে ফাইনালে চলে যায় চিনা জুটি।

অসাধারণ নজির গায়ত্রী-তৃষার

হারলেও গায়ত্রী-তৃষার কৃতিত্ব কমছে না। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অবাছাই জুটি হিসেবে খেলতে নেমে ব্রোঞ্জ পদক জয় তাঁদের অসাধারণ প্রত্যাবর্তনেরই প্রমাণ। একসময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা এই জুটি আবার সেই জায়গায় ফিরতে লড়াই করেছে। এবার বিশ্বমঞ্চে বিশ্বের সেরা জুটিদের হারিয়ে সেমিফাইনালে পৌঁছে এবং শেষপর্যন্ত ব্রোঞ্জ জিতে তারা প্রমাণ করল, গায়ত্রী ও তৃষা বিশ্ব ব্যাডমিন্টনের বড় মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক ভারতের।
১৫ বছর পর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতল ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Derby: ডুরান্ড কাপ ফাইনালে 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? বাড়ছে উত্তেজনা
Doping: নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন, এশিয়ান গেমসের আগে নির্বাসিত কুস্তিগীর মুকুল দাহিয়া