Kolkata Derby: ডুরান্ড কাপ ফাইনালে 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? বাড়ছে উত্তেজনা

Published : Aug 22, 2026, 07:18 PM IST
kolkata Derby

সংক্ষিপ্ত

East Bengal FC vs Mohun Bagan Super Giant: যে কোনও পর্যায়ের খেলাতেই যদি দুই প্রতিদ্বন্দ্বী দলের নাম হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান, তাহলে উত্তেজনা বেড়ে যায়। রবিবার ডুরান্ড কাপ ফাইনালের (Durand Cup 2026 Final) আগেও উত্তেজনা বাড়ছে। চলতি ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে বদলা নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ শিবির।

DID YOU KNOW ?
লাল-হলুদের সামনে মিগুয়েল
ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার পর প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামছেন মিগুয়েল ফিগুইরা।

Durand Cup 2026 Final: এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচের মতোই কি ফাইনালেও জয় পাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)? না কি এবার বদলা নেবে ইস্টবেঙ্গল (East Bengal FC)? আরও এক হিসেব রয়েছে। ডুরান্ড কাপের ইতিহাসে সফলতম দল মোহনবাগান এখনও পর্যন্ত ১৭ বার এই টুর্নামেন্ট জিতেছে। শেষ খেতাব এসেছিল ফাইনালে ১০ জনে খেলেও ইস্টবেঙ্গলকে হারিয়ে। অন্যদিকে, দ্বিতীয় সফলতম দল ইস্টবেঙ্গল। ১৬ বার ডুরান্ড কাপের ঠিকানা হয়েছে লেসলি ক্লডিয়াস সরণি। এবার খেতাবের ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, সমতা ফেরাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। দুই দল হয়তো এখনও পুরোপুরি তৈরি না। কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে ডুরান্ড কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য।

কঠিন পরীক্ষার সামনে হাবাস

এক যুগ ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। এই স্প্যানিশ কোচ সবুজ-মেরুন শিবিরকে সাফল্য এনে দিয়েছেন।। এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচের আগে পর্যন্ত কোনওবার কলকাতা ডার্বি (Kolkata Derby) হারেননি হাবাস। ইস্টবেঙ্গলের প্রধান কোচ হওয়ার পরেই তাঁকে হারতে হয়েছে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ প্যানাজিওটিস দিলিমপেরিস (Panagiotis Dilmperis) প্রথম কলকাতা ডার্বিতেই জয় পেয়েছেন। এবার ফাইনালেও জয় পাওয়ার লক্ষ্যে এই গ্রিক কোচ।

অভিজ্ঞতায় পিছিয়ে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ফাইনালে প্রথম একাদশে তিনজনের বেশি বিদেশি ফুটবলারকে পাচ্ছেন না হাবাস। তাঁর হাতে কোনও বিদেশি স্ট্রাইকার নেই। এই মুহূর্তে কোনও বিদেশি ডিফেন্ডারকেও পাচ্ছে না ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের দল তৈরি। ভারতীয় ও বিদেশি ফুটবলাররা সবাই আছেন। আইএসএল-এর (Indian Super League 2026) গত মরসুমের সেরা ফুটবলার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira) দল বদলে এবার লাল-হলুদের বদলে সবুজ-মেরুন জার্সি পরেছেন। এই ব্রাজিলিয়ান (Brazilian) মিডফিল্ডার রবিবারও খেলার জন্য তৈরি। তিনি দিলিমপেরিসের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারেন। অন্যদিকে, ইস্টবেঙ্গলের ভরসা মহম্মদ বাসিম রশিদ (Mohammed Basim Rashid) ও ড্যানিয়েল রামিরেজ ফার্নান্ডেজ (Daniel Ramírez Fernández)। দুই গোলকিপার প্রভসুখন সিং গিল (Prabhsukhan Singh Gill) ও বিশাল কাইথের (Vishal Kaith) দিকেও নজর থাকবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩৫
রবিবার ডুরান্ড কাপের ১৩৫-তম আসরের ফাইনাল হতে চলেছে।
বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫-তম আসরের ফাইনাল রবিবার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Doping: নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন, এশিয়ান গেমসের আগে নির্বাসিত কুস্তিগীর মুকুল দাহিয়া
Youth Football Initiative: দেশের কোণায় কোণায় ফুটবলের নতুন জোয়ার? Reliance Foundation-এর বিশাল উদ্যোগ