Germany FIFA World Cup 2026: শেষ মিনিট পর্যন্ত লড়ে যায় যারা! বিশ্বকাপে জার্মান ব্রিগেডের ম্যাচ কবে কবে?

Published : Jun 09, 2026, 06:59 PM IST
Germany FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Germany FIFA World Cup 2026: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানি আছে গ্রুপ ই-তে। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। বলা চলে, এই গ্রুপে জার্মানিই সবচেয়ে শক্তিশালী দল। তাছাড়া অভিজ্ঞতা এবং দলের গভীরতার দিক দিয়েও যথেষ্ট এগিয়ে তারা। সেইসঙ্গে, তারকাসমৃদ্ধ দল।

Germany FIFA World Cup 2026: শুরু হচ্ছে ফুটবলের যুদ্ধ। ১১ জুন থেকে ঢাকে কাঠি পড়ছে বিশ্বের অন্যতম মেগা স্পোর্টস ইভেন্ট ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর (germany world cup 2026)। আর এই টুর্নামেন্টে এবারও অন্যতম ফেভারিট দল জার্মানি। সেই ২০১৪ সালে, শেষবার বিশ্বকাপ ট্রফি জয়। মাঝে দুটো বিশ্বকাপে সেরার শিরোপা অধরা। এবার কি পারবে তারা (germany world cup 2026 schedule)? 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানি আছে গ্রুপ ই-তে। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। বলা চলে, এই গ্রুপে জার্মানিই সবচেয়ে শক্তিশালী দল। তাছাড়া অভিজ্ঞতা এবং দলের গভীরতার দিক দিয়েও যথেষ্ট এগিয়ে তারা। সেইসঙ্গে, তারকাসমৃদ্ধ দল। 

এবারও অন্যতম ফেভারিট দল জার্মানি?

গ্রুপ পর্বে নিজেদের শক্তি প্রমাণ ছাড়াও রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যাওয়ার মতো শক্তিও জার্মানির রয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ফাইনালে ওঠাও জার্মানির পক্ষে অসম্ভব নয়। 

জার্মান স্কোয়াডের অন্যতম তিন ভরসার নাম নিক ভোল্টেমাড, ডেনিজ উনদাভ এবং জামাল মুসিয়ালা। এই বিশ্বকাপে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই তারকারা। মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার মুসিয়ালা। অন্যদিকে, লম্বা চেহারা এবং শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্য হাসিল করতে মরিয়া ভোল্টেমাড। ডেনিজ উনদাভ তো আবার ২০২৫-২৬ মরশুমে বুন্দেশলিগায় ১৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।

উল্লেখযোগ্য বিষয় হল, জার্মানি ফুটবল দলের কোচ জুলিয়ান নাগেলসমান অভিজ্ঞতা এবং তারুণ্যের মেলবন্ধনে বিশ্বকাপের দল তৈরি করেছেন। ফলে, জার্মান সমর্থকরা আশায় বুক বাঁধছেন। 

জার্মানদের বিশ্বকাপ সূচি

 

 

১৪ জুন, রবিবারঃ জার্মানি বনাম কুরাসাও, হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে। 

২১ জুন, রবিবারঃ জার্মানি বনাম আইভরি কোস্ট, টরন্টো স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে। 

২৬ জুন, শুক্রবারঃ জার্মানি বনাম ইকুয়েডর, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে। 

বিশ্বকাপে জার্মানি ফুটবল দল

গোলকিপারঃ ম্যানুয়েল ন্যুয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল

ডিফেন্ডারঃ জোশুয়া কিমিচ (অধিনায়ক), আন্তোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, ভালডেমার অ্যান্টন, ম্যালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন

মিডফিল্ডারঃ জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, লিয়ন গোরের্ৎজকা, আলেকজান্ডার পাভলোভিচ, ফেলিক্স এনমেচা, অ্যাঞ্জেলো স্টিলার, পাসকাল গ্রস, নাদিম আমিরি, আসান ওয়েড্রাওগো, জেমি লেভেলিং, লেরয় সানে

ফরোয়ার্ডঃ কাই হাভার্ৎজ, মাক্সিমিলিয়ান বায়ার, নিক ভোল্টেমাড, ডেনিজ উনদাভ

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: ফিট ঘোষিত, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই খেলবেন রোহিত-হার্দিক
Indian Super League: নতুন মডেলে হবে আইএসএল! টাস্ক ফোর্স গঠন করছে ফেডারেশন, লাভের অঙ্ক কত হতে পারে?