Germany vs Curacao: বিশ্বকাপে আবির্ভাবে লড়াই করেও জার্মানির কাছে বিধ্বস্ত কিউরাসাও

Published : Jun 15, 2026, 12:29 AM ISTUpdated : Jun 15, 2026, 12:50 AM IST
Germany vs Curacao

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: রবিবার রাতে চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত সেরা ম্যাচ হল। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে (Germany vs Curacao) খেলতে হলেও, বিন্দুমাত্র দমে না গিয়ে অসাধারণ লড়াই করল কিউরাসাও। ম্যাচের ফল তাদের পক্ষে যায়নি। কিন্তু লড়াই সবার মন জয় করে নিল।

DID YOU KNOW ?
৪ বারের জয়ী জার্মানি
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল জার্মানি এখনও পর্যন্ত ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Germany vs Curacao, FIFA World Cup 2026: রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলে জার্মানি বনাম কিউরাসাও ম্যাচ যদি কেউ না দেখে শুধু ম্যাচের ফল দেখেন, তাহলে ভাবতেই পারেন একতরফা ম্যাচ হয়েছে। কারণ, ম্যাচের ফল ঠিক সেটাই বলছে। জার্মানির পক্ষে সাত গোল এবং কিউরাসাওয়ের পক্ষে মাত্র এক গোল। কিন্তু যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানেন, বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে চমকপ্রদ লড়াই করল কিউরাসাও। বিশ্বকাপে নবাগত এই দলের লড়াই সারা বিশ্বের মন জয় করে নিল। কট্টর জার্মান সমর্থকরাও নিশ্চয়ই স্বীকার করবেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিল কিউরাসাও। তারপর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ম্যাচে ফিরে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল জার্মানি। কিন্তু ম্যাচ মোটেই সহজ হয়নি।

৬ জন মিলে ৭ গোল জার্মানির

এদিন শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছিল। জার্মানির সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছিল কিউরাসাও। এরই মধ্যে ষষ্ঠ মিনিটে প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফেলিক্স এনমেচা (Felix Nmecha)। এরপরেই চমক। ২১ মিনিটে সমতা ফেরায় কিউরাসাও। বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন লিভানো কমেনেচিয়া (Livano Comenencia)। তবে সমতা ফেরাতে পারলেও, জার্মান আক্রমণের ঢেউ বেশিক্ষণ আটকে রাখতে পারেনি কিউরাসাও। ৩৮ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন নিকো শ্লটারবেক (Nico Schlotterbeck)। এরপর ৪৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কাই হ্যাভার্ৎজ (Kai Havertz)। প্রথমার্ধের শেষে ৩-১ এগিয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দলের পক্ষে চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা (Jamal Musiala)। ৬৮ মিনিটে পঞ্চম গোল করেন নাথানিয়েল ব্রাউন (Nathaniel Brown)। ৭৮ মিনিটে ষষ্ঠ গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ডেনিজ আনডাভ (Deniz Undav)। এরপর ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোল করেন হ্যাভার্ৎজ।

অভিজ্ঞতা অর্জন কিউরাসাওয়ের

প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কিউরাসাও। তারা জার্মানির বিরুদ্ধে ম্যাচের শুরুতে লড়াই করলেও, অভিজ্ঞতায় বেশ পিছিয়ে। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে সাফল্য পেতে হলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। এদিন কিছুটা অভিজ্ঞতা হল। পরের ম্যাচগুলিতে আরও অভিজ্ঞতা অর্জন করবে কিউরাসাও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে কিউরাসাও।
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কিউরাসাও। এই দল রবিবার রাতে প্রথম ম্যাচ খেলল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের