Gout Gout: ২০০ মিটারে উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে গেল, নতুন তারকা ১৮ বছরের অস্ট্রেলিয়ান

Published : Apr 12, 2026, 12:20 PM ISTUpdated : Apr 12, 2026, 12:41 PM IST
Usain Bolt

সংক্ষিপ্ত

Gout Gout Record: বিশ্বের সর্বকালের অন্যতম সফল অ্যাথলিট উসেইন বোল্টের (Usain Bolt) রেকর্ড কেউ ভাঙতে পারবেন কি না, সে বিষয়ে গত কয়েক বছর ধরেই ক্রীড়া দুনিয়ায় আলোচনা চলছে। এবার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। অস্ট্রেলিয়ার (Australia) ১৮ বছর বয়সি স্প্রিন্টার গাউট গাউট বোল্টের এক রেকর্ড ভেঙে দিলেন।

DID YOU KNOW ?
অলিম্পিক্সের প্রস্তুতি
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সের লড়াই বরাবরের মতোই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

Usain Bolt Record Broken: ১৮ বছর বয়সে ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়! বিশ্বের সর্বকালের অন্যতম সফল অ্যাথলিট উসেইন বোল্টের (Usain Bolt) রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার (Australia) ১৮ বছর বয়সি স্প্রিন্টার গাউট গাউট (Gout Gout)। রবিবার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Australian Athletics Championships) নতুন রেকর্ড গড়লেন এই তরুণ। ২৩ বছর বয়স হওয়ার আগে ২০০ মিটার দৌড়ে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। ১৮ বছর বয়সে বোল্টের চেয়ে কম সময়ে ২০০ মিটার দৌড়লেন গাউট গাউট। তাঁর বয়সে তিনি বিশ্বের দ্রুততম অ্যাথলিট। চলতি বছর তাঁর আগে কেউ নেই। এই পারফরম্যান্সের মাধ্যমে ক্রীড়া দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। তিনি গত বছর ২০.০২ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছিলেন। এবার সময় কমিয়ে আনলেন।

প্রথমবার স্বীকৃত প্রতিযোগিতায় ২০ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড়

গাউট গাউট এর আগেও ২০ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড় শেষ করেছেন। কিন্তু তিনি টেইলউইন্ডের সাহায্যে দৌড়েছিলেন। এই কারণে তাঁর সেই দৌড় সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। রবিবার প্রথমবার সরকারিভাবে ২০ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড় শেষ করলেন এই তরুণ। এই পারফরম্যান্স তাঁকে তারকা করে তুলেছে। বিশ্বজুড়ে এখন এই অ্যাথলিটকে নিয়ে আলোচনা চলছে। তিনি ভবিষ্যতে আরও রেকর্ড গড়বেন বলে আলোচনা চলছে।

 

 

বোল্টকে ছাপিয়ে গেলেন এইডান মারফিও

রবিবার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ের ফাইনালে গাউট গাউটের সঙ্গে এইডান মারফির (Aidan Murphy) লড়াই হয়। দ্বিতীয় স্থানে থাকা মারফি ১৯.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করেন। তৃতীয় স্থানে থাকা ক্যালাব ল (Calab Law) ২০.২১ সেকেন্ডে দৌড় শেষ করেন। অস্ট্রেলিয়ার দুই তরুণ একসঙ্গে ২০ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড় শেষ করলেন। এই ঘটনা বিরল। দু'বছর পর অলিম্পিক্স (2028 Summer Olympics)। তার আগে অ্যাথলেটিক্স দুনিয়ায় নতুন তারকাদের উদয় হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার প্রথম অ্যাথলিটের ২০ সেকেন্ডের কমে ২০০ মিটার।
অস্ট্রেলিয়ার প্রথম অ্যাথলিট হিসেবে ২০ সেকেন্ডের কম সময়ে ২০০ মিটার দৌড় শেষ করে নতুন রেকর্ড গড়লেন গাউট গাউট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson: সিএসকে-র হয়ে প্রথম শতরান, 'লাকি চার্ম'-কে ধন্যবাদ জানালেন সঞ্জু স্যামসন
CSK vs DC: চলতি আইপিএল-এ প্রথম জয়, কেকেআর-কে ১০ নম্বরে ঠেলে দিল সিএসকে