World Cup 2026: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ রাত থেকেই। আর সেই আবহেই নজর কেড়েছে গ্রুপ সি-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিয়ামিতে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ ৪ পয়েন্ট।
World Cup 2026: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ রাত থেকেই। আর সেই আবহেই নজর কেড়েছে গ্রুপ সি-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিয়ামিতে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। অন্য ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ হাইতি। দুই ম্যাচ শেষে গ্রুপের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখনও শীর্ষস্থান থেকে তৃতীয় স্থান, সবকিছুই বদলে যেতে পারে শেষ ম্যাচের ফলাফলের উপর। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো, দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট।

ব্রাজিলের গ্রুপে কে কোথায়
তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে আপাতত গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। মরক্কো দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ডের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। অন্যদিকে হাইতি এখনও পয়েন্টের মুখ দেখেনি এবং ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের সামনে সমীকরণ বেশ স্পষ্ট। স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে নকআউট পর্বে ওঠা নিশ্চিত হবে। এমনকি মরক্কোর ফলাফলের উপর নির্ভর করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও শেষ করতে পারে সেলেসাওরা। ড্র করলেও তাদের শেষ ষোলোয় ওঠা কার্যত নিশ্চিত।
ব্রাজিল যদি হেরে যায়
তবে সবচেয়ে বড় প্রশ্ন, যদি ব্রাজিল হেরে যায়? সেক্ষেত্রেও ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এবার ৪৮ দলের বিশ্বকাপে শুধু গ্রুপের প্রথম দুই দলই নয়, সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলও নকআউট পর্বে জায়গা পাবে। স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের পয়েন্ট থাকবে ৪-এ। যদি মরক্কো হাইতিকে হারায়, তবে তারা ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে এবং ব্রাজিল তৃতীয় স্থানে নেমে আসতে পারে। কিন্তু ব্রাজিলের বর্তমান গোল পার্থক্য +৩ হওয়ায় সেরা তৃতীয় স্থানাধিকারীদের তালিকায় থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
মরক্কো জিতলে
অন্যদিকে মরক্কো জিতলে তাদের নকআউটে ওঠা নিশ্চিত হয়ে যাবে। ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে। যদিও হাইতির বিরুদ্ধে হারলে পরিস্থিতি জটিল হতে পারে। স্কটল্যান্ডের জন্য ম্যাচটি কার্যত 'ডু অর ডাই'। ব্রাজিলকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি পরের রাউন্ডে উঠে যাবে তারা। ড্র করলে পয়েন্ট হবে ৪, তখন গোল পার্থক্য ও অন্যান্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। হারলে ৩ পয়েন্টে থেকে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির তালিকায় জায়গা পাওয়ার আশা করতে হবে। উল্লেখ্য, দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে গোল পার্থক্য, তারপর গোলসংখ্যা, এরপর মুখোমুখি লড়াইয়ের ফল। প্রয়োজন হলে ফেয়ার প্লে পয়েন্ট এবং সবশেষে লটারির সাহায্য নেওয়া হবে।
কী বলছে সমীকরণ
তাই আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও ব্রাজিলের বিদায় প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। তবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে এবং কোনও ঝুঁকি না নিতে জয়ই যে তাদের একমাত্র লক্ষ্য, তা বলাই বাহুল্য। ফিফা বিশ্বকাপ ২০২৬: তৃতীয় স্থানের দল কীভাবে নকআউটে উঠবে? ১২টি গ্রুপের প্রত্যেকটি থেকে টপ-২ দল সরাসরি রাউন্ড অফ ৩২-এ উঠবে (২৪ দল)। এছাড়া সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দলও নকআউট পর্বে যাবে। মোট ৩২টি দল নকআউটে খেলবে। সেরা ৮টি তৃতীয় স্থানের দল নির্ধারণ করা হয় পয়েন্ট, গোল পার্থক্য,গোল সংখ্যা অনুসারে। তৃতীয় হয়েও সুযোগ আছে যদি গ্রুপের তৃতীয় দল অন্য গ্রুপের তুলনায় ভালো থাকে।

