Hockey: থাইল্যান্ডকে ৭ গোল, মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি সেমি-ফাইনালে ভারত

Published : Nov 22, 2026, 11:05 PM IST
Womens Hockey Team

সংক্ষিপ্ত

Madhya Pradesh Women's Asian Champions Trophy Bhopal 2026: এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনা জেতার পর এবার মধ্যপ্রদেশের ভোপালে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও (Hockey) দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। রবিবার থাইল্যান্ডকে (Thailand) উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা হকি দল।

India vs Thailand Hockey: বিদেশের পর দেশের মাটিতেও ভারতের মহিলা হকি দলের দাপট অব্যাহত। মধ্যপ্রদেশ উইমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভোপাল ২০২৬-এ (Madhya Pradesh Women's Asian Champions Trophy Bhopal 2026) থাইল্যান্ডকে ৭-০ উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। দুরন্ত হ্যাটট্রিক করলেন দীপিকা। জোড়া গোল করলেন নভনীত কউর। বাকি দুই গোল করেন মমতাজ খান ও সুনেলিতা টোপ্পো। টানা তিন ম্যাচ জিতে এই টুর্নামেন্টে অপরাজিত ভারতীয় দল। তিন ম্যাচে জয় পেয়ে ভারতের পয়েন্ট হল নয়। ভারতীয় দলের গোল পার্থক্য +১১। সমসংখ্যক পয়েন্ট নিয়েও +৬ গোল পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে জাপান (Japan)। ফলে লিগ পর্বের আরও দু'টি ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল ভারত ও জাপান।

থাইল্যান্ডের বিরুদ্ধে দাপট ভারতের

রবিবার নাথু বারখেড়ার ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে নামে ভারত। দুই প্রান্ত ব্যবহার করে দ্রুত আক্রমণ তুলে এনে থাইল্যান্ডের রক্ষণভাগকে চাপে ফেলে দেয় ভারত। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি স্ট্রোক পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন নভনীত। এরপর ১০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান দীপিকা। পরের মিনিটেই আরও একটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ভারতের লিড ৩-০ করেন তিনি। প্রথম কোয়ার্টারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা সংগঠিত রক্ষণ গড়ে তোলার চেষ্টা করে থাইল্যান্ড। তবে ভারতও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায়। ২৮ মিনিটে ঋতুজা দাদাসো পিসাল ও নভনীতের দুরন্ত বোঝাপড়া থেকে গোল করেন মমতাজ। ফলে প্রথমার্ধের শেষে ৪-০ এগিয়ে থাকে ভারত। তৃতীয় কোয়ার্টারেও আক্রমণের ঝাঁজ কমেনি ভারতীয় দলের। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন সুনেলিতা। থাইল্যান্ড কয়েকটি আক্রমণ তৈরি করলেও ভারতীয় রক্ষণভাগকে টলাতে পারেনি। শেষ কোয়ার্টারে আরও দু'টি গোল করে থাইল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় ভারত। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দীপিকা। একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে ভারতের জয় ৭-০ নিশ্চিত করেন নভনীত।

চিনকে হারাল জাপান

রবিবার দিনের প্রথম ম্যাচে চিনকে ৩-১ হারায় জাপান। গোল করেন রিনা ইয়ামামোতো (১৯ মিনিট), নানামি কানেকো (৩৫ মিনিট) ও নিকো মারুয়ামা (৬০ মিনিট)। চিনের হয়ে একমাত্র গোল করেন চাই ওয়েনচিয়ান (৪৫ মিনিট)। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া। মালয়েশিয়ার হয়ে গোল করেন নুরমাইজাতুল সিয়াফি (৩৩ মিনিট), নুরামিরাহ জুলকিফলি (৩৮ মিনিট) ও সিতি মহম্মদ (৬০ মিনিট)। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সিউংহোয়া মুন (৩৬ মিনিট)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND A vs PAK A: পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক সুপার 70 অভিষেক শর্মার, মহারণ জিততে চাই ৩১৪ রান
India A vs Pakistan A: এশিয়া কাপ রাইজিং স্টারসে বড় স্কোর পাকিস্তানের, কঠিন লড়াই ভারতের