Howrah: বন্ধ হাওড়ার জনপ্রিয় ৫২ নম্বর রুটের বাস, সমস্যা মেটার আশায় নিত্যযাত্রীরা

Published : Sep 06, 2026, 06:59 PM IST
52 Number Bus Route Howrah

সংক্ষিপ্ত

Howrah News: গত দু'দশকে হাওড়ার অনেক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেক বাসের রুট বদলে গিয়েছে। এবার প্রাচীন ও জনপ্রিয় ৫২ নম্বর রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এর ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সবাই আশা করছেন, দ্রুত সমস্যা মিটে যাবে।

DID YOU KNOW ?
হাওড়ায় যানজটের সমস্যা
হাওড়ায় টোটো চালু হওয়ার পর থেকে যানজটের সমস্যা বেড়েছে। যাত্রীদের দাবি, ৫২ নম্বর রুটের বাসের জন্যও যানজট হয়।

Howrah Bus Route Number 52: হাওড়ার শতাব্দীপ্রাচীন ৫২ নম্বর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। হাওড়ার রামরাজাতলায় রাম মন্দিরের কাছে এই বাস রুটের স্ট্যান্ড। অতীতে রাম মন্দিরের সামনেই বাস স্ট্যান্ড ছিল। তার ফলে নিয়মিত যানজট হত। এই কারণে কয়েক বছর আগে অন্য জায়গায় বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। যেখানে বাস স্ট্যান্ড, তার বাইরের রাস্তায় বাজার বসে। তার ফলে যানজট লেগেই থাকে। অনেক বাসের চালক বাস স্ট্যান্ডে না নিয়ে গিয়ে রাস্তাতেই রেখে দেন। এই কারণে গোলমাল হয়। কিন্তু তারপরেও রামরাজাতলা থেকে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন বা বড়বাজার, ধর্মতলা যাওয়ার জন্য বহু মানুষের ভরসা ৫২ নম্বর রুটের বাস। এই কারণে এই রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় বহু মানুষ।

জরিমানার কারণে সমস্যা বাড়ছে, দাবি বাস মালিকদের

বাস মালিকদের দাবি, রোজ বাস চালিয়ে গড়ে ৭০০ থেকে ৮০০ টাকা লাভ হয়। রাত ১০টা থেকে সকাল সাতটা পর্যন্ত স্ট্যান্ডের বাইরে রাস্তায় বাস রাখা হয়। এর জন্য প্রতিটি বাসকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। এই জরিমানার বোঝা বহন করা সম্ভব হচ্ছে না। এই কারণেই আপাতত বাস বন্ধ রাখা হয়েছে। সোমবার রুট সংক্রান্ত বিষয় নিয়ে বাস মালিকদের সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের পর আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বাস মালিকরা।

দ্বিধাবিভক্ত যাত্রীরা

যাত্রীদের একাংশ বলছেন, ৫২ নম্বর রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের বাড়তি খরচ হচ্ছে। হাওড়া স্টেশন বা ধর্মতলা যাওয়ার জন্য টোটো ধরে হাওড়া ময়দান গিয়ে বাস বা মেট্রো ধরতে হচ্ছে। তবে যাত্রীদের অন্য অংশ আবার দাবি করছেন, ৫২ নম্বর রুটের বাস অত্যন্ত ধীর গতিতে চলে। তাছাড়া জনবহুল অঞ্চলে সংকীর্ণ রাস্তায় বাস রেখে দেন চালকরা। এর ফলে তীব্র যানজট হয়। তাই প্রশাসন জরিমানা করে ঠিক কাজই করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯২৩
১৯২৩ সালে হাওড়ায় ৫২ নম্বর রুটের বাস চালু হয়।
১৯২৩ সালে হাওড়ার রামরাজাতলা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ৫২ নম্বর রুটের বাস চালু হয়।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ishan kishan hits a Century: দলীপের ফাইনালে দুরন্ত সেঞ্চুরি অধিনায়ক ইশান কিষাণের, এবার কি টেস্ট দলে প্রত্যাবর্তন
Satwik-Chirag: চায়না মাস্টার্সের গাঁট কাটল, প্রথমবার চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ