IFA Shield 2026: পরপর ২ বার ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয়, মোহনবাগানের উৎসব শুরু

Published : Oct 08, 2026, 08:25 PM IST
IFA Shield Final

সংক্ষিপ্ত

IFA Shield 2026 Final: চলতি মরসুমে ডাবল করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর এবার আইএফএ শিল্ডও জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

Kolkata Derby: ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে হারের মধুর প্রতিশোধ। বৃহস্পতিবার আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2026 Final) ইস্টবেঙ্গলকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal FC vs Mohun Bagan Super Giant)। এবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর আইএফএ শিল্ড জিতে ডাবল করল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন শিল্ড ফাইনালে প্রথমার্ধের শেষদিকে একমাত্র গোল করেন বসনিয়ার (Bosnia) মিডফিল্ডার সামির জেলকোভিচ (Samir Zeljković)। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। গতবার আইএফএ শিল্ড ফাইনালে লাল-হলুদ ব্রিগেডের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার জয় এল নির্ধারিত সময়েই। প্রিয় দল পরপর দু'বছর আইএফএ শিল্ড জেতায় এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পাওয়ায় খুশি মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন শিবিরে এদিন থেকেই উৎসব শুরু হয়ে গেল।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: 'ভুলের খেসারত দিতে হয়েছে,' এশিয়ান গেমসে ভারতের কাছে হারে হতাশ পাক ক্রিকেটার
Punjab Kings: এবারের আইপিএল-এ ব্যর্থতা, কোচিং স্টাফে বদল আনছে পাঞ্জাব কিংস