India A vs Nepal: ২৬ রানে অল আউট নেপাল, তিলকরা জিতলেন ৩০৬ রানে

Published : Nov 20, 2026, 09:48 PM IST
Tilak Varma

সংক্ষিপ্ত

India A vs Nepal: রাইজিং স্টারস এশিয়া কাপের শুরুতেই দুরন্ত জয় পেল ভারতীয় এ দল। কাতারের দোহায় আয়োজিত এই ম্যাচে শুক্রবার নেপালকে মাত্র ২৬ রানে অল আউট করে রেকর্ড ব্যবধানে জিতলেন তিলক ভর্মা-বৈভব সূর্যবংশীরা। ৩৩২ রান তাড়া করতে নেমে গুটিয়ে যায় ১১.৩ ওভারে।

India A vs Nepal: রাইজিং স্টারস এশিয়া কাপের শুরুতেই দুরন্ত জয় পেল ভারতীয় এ দল। কাতারের দোহায় আয়োজিত এই ম্যাচে শুক্রবার নেপালকে মাত্র ২৬ রানে অল আউট করে রেকর্ড ব্যবধানে জিতলেন তিলক ভর্মা-বৈভব সূর্যবংশীরা। ৩৩২ রান তাড়া করতে নেমে নেপালের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১.৩ ওভারে। প্রথমে ব্যাট করে ভারতীয় এ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছিল ৩৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে সন্দীপ লামিচানের দল মাত্র ৬৯ বলে ২৬ রানেই অল আউট হয়ে যায়। ভারতীয় এ দল জেতে ৩০৬ রানের রেকর্ড ব্যবধানে।

কেউ দুই অঙ্কের রান করতে পারেননি

নেপালের কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। পাঁচজন ব্যাটার শূন্য রানে প্যাভিলয়িনে ফেরেন। সর্বোচ্চ রান পবন সারাফ (৬) ও রশিদ খান (৬)। ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিল নেপাল। এরপর ১৭ রানে ৫ উইকেট থেকে ১৭ রানে ৮ উইকেট হয়ে যায় তারা।

প্রিন্স যাদব ৫টি, হর্ষিত রানা ৪টি উইকেট নেন

ভারতীয় এ দলের দুই পেসার প্রিন্স যাদব ৬ রান দিয়ে ৫টি ও হর্ষিত রানা ১৬ রান খরচ করে ৪টি উইকেট নেন। শাহবাজ আহমেদ কোনও রান না খরচ করেই নেন ১টি উইকেট। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক তিলক ভর্মা (১১৩ বলে ১০৭ রান) ও উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রা (১০২ বলে ১১৭ রান) দুরন্ত সেঞ্চুরি করেন। বৈভব সূর্যবংশী করেন ৩২ বলে ২৬ রান। শেষের দিকে ১৪ বলে অপরাজিত ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন সূর্যাংশ শাদজে। তবে রান পাননি অভিষেক শর্মা (৯), আয়ুষ বাদোনি (২), রিঙ্কু সিং (৯)। একটা সময় ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল ভারতীয় এ দল। সেখান থেক চতুর্থ উইকেটে তিলক-কুশাগ্রা ১৯৩ বলে ২০৬ রানের পার্টনারশিপ করেন। নেপাল তাদের পূর্ণশক্তি নিয়ে প্রধান জাতীয় দল খেলালেও ভারতীয় এ দলকে বিন্দুমাত্র সমস্যায় ফেলতে পারেনি।

ভারতীয় এ দলের পরবর্তী ম্যাচ পাকিস্তান এ দলের বিরুদ্ধে

ভারতীয় এ দলের পরবর্তী ম্যাচ রবিবার পাকিস্তান এ দলের বিরুদ্ধে। চার দলের গ্রুপে তিলক ভর্মাদের শেষ ম্যাচ মঙ্গলবার ইউএই বা সংযুক্ত আরবআমিরশাহি-র বিরুদ্ধে।

আটটি দলকে নিয়ে হচ্ছে টুর্নামেন্ট

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আটটি দলকে নিয়ে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট হচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান- এই পাঁচটি টেস্ট খেলিয়ে দেশের এ দল এই টুর্নামেন্ট খেলছে। নেপাল, ইউএই ও হংকংয়ে প্রধান জাতীয় দলই অংশ নিয়েছে টুর্নামেন্টে। গ্রুপ এ-তে আছে বাংলাদেশ-এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান-এ ও হংকং। অন্যদিকে, গ্রুপ বি-তে আছে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল ও ইউএই। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। ২৬ ও ২৭ নভেম্নর দুটি সেমিফাইনাল হবে। ফাইনাল ২৯ নভেম্বর। কদিন আগেই পাকিস্তানকে হারিয়ে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল ছোটদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Edmund Lalrindika: হাতে চোট, অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে এডমুন্ড লালরিন্ডিকা
East Bengal FC: ঘরের মাঠে দিল্লির সঙ্গে ড্র, আইএসএল-এ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল