
Edmund Lalrindika Injury: ২৯ নভেম্বর আইএসএল-এ (Indian Super League 2026-27) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) এডমুন্ড লালরিন্ডিকাকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। শুক্রবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান ইস্টবেঙ্গলের (East Bengal FC vs Sporting Club Delhi) তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) জানিয়েছেন, এডমুন্ডের হাতের হাড় ভেঙে গিয়েছে। তাঁকে অন্তত ১০ সপ্তাহ মাঠর বাইরে থাকতে হবে। এর আগে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। এবার এডমুন্ডও চোট পাওয়ায় রক্ষণের পাশাপাশি আক্রমণ নিয়েও সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) মুখোমুখি হওয়ার আগে লাল-হলুদ শিবিরের চিন্তা বেড়ে গেল।
শুক্রবার দিল্লির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে অসাধারণ শটে গোল করে ইস্টবেঙ্গলকে প্রথমবার সমতায় ফেরান এডমুন্ড। এরপর ম্যাচের ৭৪ মিনিটে দিল্লির বক্সে পড়ে যান এডমুন্ড। তাঁর ডান হাতের উপর সারা শরীরের চাপ পড়ে। তারপরেই যন্ত্রণায় কাতরাতে থাকেন এই তরুণ স্ট্রাইকার। দ্রুত মাঠে ছুটে যান দলের মেডিক্যাল স্টাফরা। প্রাথমিক চিকিৎসা শুরু হয়। কিন্তু তারপর আর খেলার মতো অবস্থায় ছিলেন না এডমুন্ড। তিনি মাঠের বাইরে চলে যান। তাঁর পরিবর্তে মাঠে নামেন বিষ্ণু পি ভি (Vishnu PV)।
চলতি মরসুমে ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন এডমুন্ড। আইএসএল-এর কলকাতা ডার্বির আগে এই তরুণ স্ট্রাইকারের উপর ভরসা করছিল লাল-হলুদ শিবির। কিন্তু চলতি বছরে আর কোনও ম্যাচেই এডমুন্ডকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। ফলে কলকাতা ডার্বির আগে সমস্যা বেড়ে গেল। এই পরিস্থিতিতে অপর এক পাহাড়ি স্ট্রাইকার ডেভিড লালহ্লানসাঙ্গার উপর ভরসা করতে হচ্ছে হাবাসকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।