
Indian Football: ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ভারতের (India Vs Panama) আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কেন্দ্র হিসেবে বেঙ্গালুরুর (Bengaluru) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামকে (Sree Kanteerava Stadium) চূড়ান্ত করা হয়েছে। এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) খেলা পানামার বিরুদ্ধে এই ম্যাচটি ভারতীয় ফুটবল দলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) পর প্রথমবার বেঙ্গালুরুতে জাতীয় দলের ম্যাচ হতে চলেছে। সেই একই স্টেডিয়ামে কুয়েতকে (Kuwait) হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পানামার বিরুদ্ধে ম্যাচের কেন্দ্র চূড়ান্ত হওয়ার পর জাতীয় দলের বেঙ্গালুরুতে ফেরাকে স্বাগত জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সহ-সভাপতি এবং কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (Karnataka State Football Association) সভাপতি এন এ হ্যারিস (NA Haris)।
ভারত-পানামা ম্যাচ প্রসঙ্গে হ্যারিস বলেছেন, ‘ভারতীয় ফুটবলের সঙ্গে বেঙ্গালুরুর সবসময়ই বিশেষ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সময়, বিশেষ করে এখানেই ভারত ট্রফি জেতার মুহূর্তে, শহরের ফুটবলপ্রেম এবং জাতীয় দলের প্রতি সমর্থন স্পষ্ট হয়েছিল। বিশ্বকাপে খেলা পানামার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন শহরের জন্য বড় ঘটনা এবং কর্ণাটকের ফুটবলপ্রেমীদের আবার একসঙ্গে জাতীয় দলকে সমর্থন করার সুযোগ দেবে।’
২৬ সেপ্টেম্বরের ম্যাচটি হবে ভারত ও পানামার সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রথম সাক্ষাৎ হতে চলেছে। ফিফা র্যাঙ্কিংয়ে এখন ৪৪ নম্বরে থাকা পানামা এবারের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছে। ফলে ম্যাচটি ভারতের জন্য যথেষ্ট কঠিন পরীক্ষা হতে চলেছে। পানামার বিরুদ্ধে ম্যাচের ঠিক এক সপ্তাহ পর ৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) মুখোমুখি হবে ভারত। এরপর ৬ অক্টোবর কলকাতাতেই উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এই তিন ম্যাচের জন্য তৈরি হচ্ছে ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।