India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা

Published : Aug 27, 2026, 06:27 PM ISTUpdated : Aug 27, 2026, 06:46 PM IST
Sonal Dinusha India vs Sri Lanka Colombo Test

সংক্ষিপ্ত

India vs Sri Lanka Test Series: শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ জয় পেল ভারতীয় দল। সিরিজের প্রথম টেস্টে ভারত বড় ব্যবধানে জয় পেলেও, দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হয়ে গেল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজে জয় পেল ভারতীয় দল।

DID YOU KNOW ?
প্রথম সিরিজ জয় গম্ভীরের
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টেস্ট সিরিজে জয় পেলেন।

India tour of Sri Lanka 2026: সোনাল দিনুশা (Sonal Dinusha) নামটা দীর্ঘদিন মনে রাখবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), শুবমান গিলরা (Shubman Gill)। শ্রীলঙ্কার (Sri Lanka vs India) এই ব্যাটারের জন্যই টেস্ট সিরিজে ২-০ জয় পেল না ভারতীয় দল। গলে (Galle International Stadium) প্রথম টেস্টে ১৬৫ রানে জয় পেলেও, কলম্বোয় (Colombo) দ্বিতীয় টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। এই সিরিজে সেরা পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কার নায়ক হয়ে গেলেন দিনুশা। গলে প্রথম ইনিংসে ১০০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন এই ব্যাটার। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান করে অপরাজিত থাকেন দিনুশা। বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন শ্রীলঙ্কার এই ব্যাটারের অসামান্য লড়াইয়ের জন্যই ম্যাচ ড্র হয়ে গেল।

শ্রীলঙ্কার লোয়ার-অর্ডারের অবিশ্বাস্য লড়াই

কলম্বো টেস্টের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। ভারতীয় দল দিনের প্রথম সেশনেই জয় পেতে পারে বলে আলোচনা চলছিল। কিন্তু সব হিসেব বদলে দিলেন দিনুশা। বৃহস্পতিবার সারাদিনে মাত্র তিন উইকেট নিতে পারলেন ভারতের বোলাররা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর হল নয় উইকেটে ৪২৯। এরপরেই ম্যাচ শেষ হয়ে যায়। দিনুশার অসাধারণ ইনিংসের জন্যই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার পথে হাঁটেননি ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva)।

খরা কাটল গম্ভীরের

গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এতদিন বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেননি। শ্রীলঙ্কা সফরে প্রথমবার জয়ের স্বাদ পেলেন গম্ভীর। তবে এই সিরিজে ২-০ জয় না পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final 2027) যোগ্যতা অর্জনের লড়াইয়ে পিছিয়ে পড়ল ভারতীয় দল। এই ম্যাচ ড্র হওয়ায় শুবমানদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের আশা প্রায় শেষ হয়ে গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১-০
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ জয় পেল ভারত।
চলতি শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ জয় পেল ভারতীয় দল। বৃহস্পতিবার কলম্বো টেস্ট ড্র হয়ে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে