Tokyo Olympics: তিরন্দাজির দলগত ইভেন্টে জয়, কোয়ার্টার ফাইনালে কোরিয়া বিরুদ্ধে লড়াই অতনুদের

Published : Jul 26, 2021, 09:07 AM ISTUpdated : Jul 26, 2021, 11:31 PM IST
Tokyo Olympics: তিরন্দাজির দলগত ইভেন্টে জয়, কোয়ার্টার ফাইনালে কোরিয়া বিরুদ্ধে লড়াই অতনুদের

সংক্ষিপ্ত

তিরন্দাজিতে পরুষদের দলগত বিভাগে প্রথম রাউন্ডে জয় পেল ভারত। অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা হারাল কাজাখাস্তানকে। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে শক্তিশালী কোরিয়া।  

তিরন্দাজির মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছিল দীপিকা কুমার ও প্রবীণ যাদব। আশাভঙ্গ হয়েছিল দেশবাসীর। এবার তিরন্দাজীর পুরুষদের দলগত ইভেন্টে প্রথম পর্বে জয় পেলে অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা। একইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও জায়গা পাকা করে নিল ভারতীয় দল। প্রথম পর্বে লড়াই ছিল কাজাখাস্তানের বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি ম্যাচে প্রতিপক্ষকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় তিরন্দাজরা।

 

 

লড়াই প্রথম থেকেই ছন্দে ছিলেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা। ৫৫-৫৪ ব্যবধানে জেতে ভারতীয় দল। ভারতের তিন তিরন্দাজ প্রথম সেটে স্কোর করেন যথাক্রমে ৯, ৯, ৮, ৯, ১০, ১০। ২-০ সেট পয়েন্টে লিড নেয় ভারত। দ্বিতীয় সেট ৫২-৫১ ব্যবধানে জেতে ভারতের। অতুনদের স্কোর ১০, ৯, ৯, ৮, ৭, ৯। ৪-০ সেট পয়েন্টে এগিয়ে যায় ভারতীয় তিরন্দাজরা। তৃতীয় সেটে পাল্টা প্রত্যাঘাত করে কাজাখাস্তান। ৫৬-৫৭ ব্যবধানে পরাজিত হয় অতুনরা।  সেট জিতে ব্যবদান ৪-২ করে। 

 

 

কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করতে হলে শেষ সেটে জিততেই হত ভারতকে। সেই কাজটা আত্মবিশ্বাসের সঙ্গে করে দেখান অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা। চতুর্থ সেটে ৫৫-৫৪ ব্যবধানের উত্তেজক জয় তুলে নেয় ভারত। জিততে হলে শেষ তিরে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করতেই হতো ভারতকে। শেষমেশ সেটাই করে দেখায় তারা। যার ফলে ৬-২ সেট পয়েন্ট ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। কিন্তু শষ আটে ভারতের সামনে শক্তিশালী কোরিয়া। ফলে কঠিন লড়াই। লড়াই দিতে প্রস্তুত ভারতও।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

SL vs IRE T20 World Cup 2026: আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল শ্রীলঙ্কা
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড