Scotland vs Italy: স্কটিশদের হয়ে ৪ উইকেট একাই নেন মাইকেল লিস্ক। অন্যদিকে, ২টি উইকেট পেয়েছেন মার্ক ওয়াট। ১টি করে উইকেট ব্র্যাড কুরি, ব্র্যাড হুইল এবং অলিভার ডেভিডসনের দখলে। স্কটল্যান্ড ম্যাচ জিতল ৭৩ রানে এবং ম্যাচের সেরা মাইকেল লিস্ক।
Scotland vs Italy: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড (t20 world cup live score)। কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার, মেগা টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড বনাম ইতালি। সেই ম্যাচেই ৭৩ রানে জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড (scotland vs italy)।
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইতালি। আর প্রথমে ব্যাট করে কার্যত, রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসে ৮৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। আরেক ওপেনার মাইকেল জোন্স করেন ৩৭ রান। মিডল অর্ডারে নেমে ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৮ বলের ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।স্ট্রাইক রেট ২২৭.৭৮ এবং এই স্কটিশ ব্যাটারের ইনিংসে ছিল ৪টি ছয়।
ম্যাচের সেরা মাইকেল লিস্ক
অধিনায়ক রিচি বেরিংটন করেন ১৫ রান, টম ব্রুসের ঝুলিতে ১ রান এবং মাইকেল লিস্কের সংগ্রহে ২২ রান। ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং মাইকেল লিস্ক শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে স্কটল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হল, জর্জ মুনসে এবং মাইকেল জোন্স ১২৬ রানের পার্টনারশিপ গড়েন।
ইতালির হয়ে ১টি করে উইকেট পেয়েছেন আলী হাসান, গ্রান্ট স্টুয়ার্টটমাস ড্রাকা এবং জেজে স্মটস। জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে ইতালি। জাস্টিন মোসকা কোনও রানই করতে পারেননি। অ্যান্টনি মোসকা করেন মাত্র ১৩ রান। জেজে স্মটসের ঝুলিতে ২২ রান, হ্যারি মানেন্টির সংগ্রহে ৩৭ রান এবং গ্রান্ট স্টুয়ার্ট করেন ২ রান। তবে বেন মানেন্তি কিছুটা লড়াই করেন। খেলেন ৩১ বলে ৫২ রানের লড়াকু ইনিংস।
স্কটল্যান্ড ম্যাচ জিতল ৭৩ রানে
ক্রিসান কালুগামাগে করেন ৩ রান, এবং টমাস ড্রাকা ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে জিয়ান মেড, আলী হাসান এবং অধিনায়ক ওয়েন ম্যাডসেন খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ১৬.৪ ওভারে, ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইতালির ইনিংস।
স্কটিশদের হয়ে ৪ উইকেট একাই নেন মাইকেল লিস্ক। অন্যদিকে, ২টি উইকেট পেয়েছেন মার্ক ওয়াট। ১টি করে উইকেট ব্র্যাড কুরি, ব্র্যাড হুইল এবং অলিভার ডেভিডসনের দখলে। স্কটল্যান্ড ম্যাচ জিতল ৭৩ রানে এবং ম্যাচের সেরা মাইকেল লিস্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
