Indian Super League: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে আইএসএল

Published : Oct 07, 2026, 06:49 PM IST
Indian Super League Champion East Bengal FC

সংক্ষিপ্ত

Indian Super League 2026-27: শনিবার শুরু হচ্ছে এবারের আইএসএল। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরই মধ্যে আইএসএল সম্প্রচার নিয়ে বিশেষ ঘোষণা করা হল। এই ঘোষণায় সারা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে খুশির আবহ দেখা হচ্ছে।

Indian Super League 2026-27 Broadcast: সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আইএসএল চালু হওয়ার পর প্রথমবার সব ম্যাচ সরাসরি ইউটিউবে (YouTube) সম্প্রচার করা হবে। শনিবার শুরু হচ্ছে চলতি মরসুমের আইএসএল। এবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলবে ১৩ দল। এবারের আইএসএল-এ মোট ১৬৩ ম্যাচ হবে। সব ম্যাচই সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে। বুধবার আইএসএল আয়োজকদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এবার আইএসএল-এর ডিজিট্যাল স্ট্রিমিং পার্টনার হিসেবে ইউটিউবের সঙ্গে চুক্তি করা হয়েছে। ঘরোয়া ফুটবলে দর্শকসংখ্যা বাড়ানো এবং ডিজিট্যাল মাধ্যমে আইএসএল-কে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।

বিদেশেও আইএসএল ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

ইউটিউবের মাধ্যমে কোনও সাবস্ক্রিপশন ছাড়াই এবারের আইএসএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। শুধু ভারতই নয়, বিশ্বজুড়েই ইউটিউবে আইএসএল-এর ম্যাচগুলি সরাসরি দেখা যাবে। ফলে দেশের বাইরেও আইএসএল-এর দর্শকসংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ইউটিউবই একমাত্র স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয়। ডিজিটাল সম্প্রচারের অধিকার থাকছে সোনি লিভের (SonyLiv) কাছেও।

পুরনো ফর্ম্যাটে ফিরছে আইএসএল

২০২৫-২৬ মরসুমের সংক্ষিপ্ত সংস্করণের পর এ বার পুরনো হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে আইএসএল। ১০ অক্টোবর থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। অর্থাৎ আগের মরসুমের তুলনায় এ বার অনেক বেশি সময় ধরে চলবে লিগ। প্রথম পর্বে হবে ৭৮টি ম্যাচ। যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে শুক্রবার, শনিবার ও রবিবারে বেশি ম্যাচ দেওয়া হয়েছে। প্রথম পর্বের ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি হবে শুক্রবার, শনিবার অথবা রবিবার। নতুন মরসুমে একাধিক আকর্ষণও থাকছে। আইএসএল-এর ইতিহাসে প্রথমবার দেখা যাবে গোয়া ডার্বি (Goa Derby)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers) ও এফসি গোয়া (FC Goa)। একইসঙ্গে প্রথম বার ইম্ফলেও (Imphal) পা রাখছে আইএসএল। ২৪ নভেম্বর খুমান লাম্পাক স্টেডিয়ামে (Khuman Lampak Stadium) নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির (Sporting Club Delhi) বিরুদ্ধে। গত মরসুমে প্রশাসনিক ও বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে প্রতিযোগিতা ছোট করে সিঙ্গল-লেগ ফর্ম্যাটে আয়োজন করা হয়েছিল। এ বার প্রায় আট মাসের দীর্ঘ মরসুমে ফিরছে আইএসএল। লিগ পর্বের শেষে শীর্ষে থাকা দলকে শিল্ড উইনার্স হিসেবে ঘোষণা করা হবে এবং তারাই সরকারি ভাবে আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাবে। এএফসি প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবে লিগের শীর্ষে থাকা দল। অন্যদিকে, আইএসএল কাপ জয়ের লড়াই চলবে আলাদা প্লে-অফ পর্বে। লিগ পর্বের সেরা ছয়টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়ে আইএসএল কাপের জন্য লড়াই করবে।

প্রথমবার আইএসএল-এ চার্চিল ব্রাদার্স

এ বার প্রথম বার আইএসএলে খেলবে চার্চিল ব্রাদার্স। জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) লাইসেন্স নিয়ে আইএসএল-এ খেলবে গোয়ার এই বিখ্যাত ক্লাব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?
Uruguay vs India Kolkata: বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে গোল! অনিরুদ্ধ বলছেন, "সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে"