Iran Football Team: মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বিধিনিষেধ, ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

Published : Jun 19, 2026, 07:52 PM ISTUpdated : Jun 19, 2026, 07:57 PM IST
Iran Football Team

সংক্ষিপ্ত

Iran Football Team News: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) খেলার জন্য ইরান দল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যাওয়ার অনুমতি পাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ইরানের ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, দলের কয়েকজন সদস্য ভিসা পাননি। বিশ্বকাপ চলাকালীনও সমস্যায় পড়ছে ইরান দল।

DID YOU KNOW ?
ইরান-আমেরিকা উত্তেজনা
গত কয়েক মাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তপ্ত। বিশ্বকাপ ফুটবলেও এর প্রভাব পড়ছে।

FIFA World Cup 2026: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সরকার ভ্রমণ সংক্রান্ত যে ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে, তা নিয়ে সরকারিভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করছে ইরানের ফুটবল ফেডারেশন (Football Federation Islamic Republic of Iran)। চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ২-২ ড্র করেছে ইরান। লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) সেই ম্যাচ শেষ হওয়ার তিন ঘণ্টার মধ্যে ইরান দলকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় (Mexico) ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই (Amir Ghalenoei)। ইরানের অধিনায়ক মেহদি তারেমিও (Mehdi Taremi) ক্ষোভপ্রকাশ করেন। এবার অভিযোগ করতে চলেছে ইরানের ফুটবল ফেডারেশন।

মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় ক্ষোভ

ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইরানের ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, এই ধরনের নিষেধাজ্ঞার সঙ্গে বিশ্বকাপ ফুটবলে যোগ দেওয়া সব দলকে সমান সুবিধা দেওয়ার নিয়ম সম্পৃত্ত নয়। এই ধরনের নিষেধাজ্ঞা দলের প্রস্তুতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফেডারেশন সরকারিভাবে অসন্তোষ প্রকাশ করবে এবং উপযুক্ত মাধ্যম দিয়ে ফিফার কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করবে। ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও, ইরানের জাতীয় দল প্রস্তুতি চালিয়ে যাবে এবং বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে আসন্ন ম্যাচের দিকে মন দিচ্ছে।’

প্রকাশ্যে ক্ষোভ ইরানের কোচের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ইরানের কোচ বলেন, ‘আজ ম্যাচ শেষ হওয়ার পরেই আমাদের বলা হয়, আপনাদের এখনই চলে যেতে হবে। আমাদের দলের সবার ক্লান্তি দূর করার জন্য আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হল না। বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে নির্যাতিত। আমাদের ফুটবল ফেডারেশনের কাউকে এখানে আসতে দেওয়া হয়নি। আমাদের দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমাদের টিম ম্যানেজমেন্টেরও কেউ এখানে নেই।’ এবার ইরানের ফুটবল ফেডারেশনও সরকারিভাবে ক্ষোভ জানাতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হতে চলেছে ইরান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: বিশ্বকাপের মাঝেই বাবার 'মৃত্যুসংবাদ'পেয়ে দেশে ফিরছেন মেসি! এ কি খবর দিলেন সঞ্চালিকা
FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় ১৫ বছর জেলের মুখে মহাতারকা ফুটবলার!