ISL 2026: আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার সন্ধ্যায়, গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম এফসি গোয়া (mohun bagan vs fc goa)। লিগ টেবিলের শীর্ষে ওঠাই লক্ষ্য সবুজ মেরুনের। দুই দলই কার্যত, এই ম্যাচে জিততে মরিয়া (ISL 2026)।
গোয়া এই ম্যাচে নামার আগে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় তারা। মরশুমের শেষ হোম ম্যাচে সমর্থকদের সামনে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না গোয়ার ফুটবলাররা।
এফসি গোয়ার সহকারী কোচ গৌরামাঙ্গি সিং জানিয়েছেন, “এই ম্যাচটা দুই দলের জন্যই কঠিন হবে। কারণ, দুটি দলের খেলার স্টাইল আলাদা।"
অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ১-০ গোলে হারিয়ে খেলতে নামছে মোহনবাগান। মেরিনার্সরা এই মুহূর্তে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং তারা তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে চায় বলেই জানিয়েছেন হেড কোচ সের্জিও লোবেরা।
এফসি গোয়া ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ফলে, এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে তাদের মধ্যে পার্থক্য শুধু গোল ডিফারেন্স এবং ম্যাচের সংখ্যায়।
৯ মে, শনিবার ফাতোরদার এই ম্যাচ যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। লিগের শীর্ষস্থানের জন্য লড়াই জমে ওঠায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে দুই দল। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে জয় তুলে নিতে চায় এফসি গোয়াও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।