Shakira Dai Dai Video: শাকিরা জাদু ফিরল বিশ্বকাপের থিম সংয়ে, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'দাই দাই' কলম্বিয়ান পোপ তারকার

Published : May 08, 2026, 01:18 PM IST
Shakira

সংক্ষিপ্ত

Shakira Dai Dai Video: ফুটবল বিশ্বকাপের থিম সংয়ে ফিরল শাকিরা ম্যাজিক। ২০১০ বিশ্বকাপে শাকিরার 'ওয়াকা ওয়াকা'-র সুরে মেতেছিল গোটা বিশ্ব। সেই গান দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপকে আলাদা মাত্রা দিয়েছিল। 'দাই দাই' (Dai Dai) মূলত ইতালীয় অভিব্যক্তি, যার অর্থ

Shakira Dai Dai Video: ফুটবল বিশ্বকাপের থিম সংয়ে ফিরল শাকিরা ম্যাজিক। ২০১০ বিশ্বকাপে শাকিরার 'ওয়াকা ওয়াকা'-র সুরে মেতেছিল গোটা বিশ্ব। সেই গান দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপকে আলাদা মাত্রা দিয়েছিল। এরপর গত তিনটি বিশ্বকাপে শাকিরাহীন থিম সং একেবারেই হতাশ করেছিল। অবশেষে ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে ফিরল কলম্বিয়ান পপ তারকার গাওয়া থিম সং। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ঘোষণা করল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর সেই গানের মাধ্যমেই দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন শাকিরা। নতুন এই গানের নাম 'দাই দাই' (Dai Dai)। এই গানে শাকিরার সঙ্গে জুটি বেঁধেছেন নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিটস শিল্পী বার্না বয় (Burna Boy)।

১৪ মে পুরো থিম সংটি রিলিজ করবে, এখন প্রকাশ করেছে টিজার 

বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম হিসেবে 'দাই দাই'-এর ঘোষণা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। আগামী ১৪ মে মুক্তি পাবে সম্পূর্ণ গানটি। তার আগে ৭ মে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম (Maracanã Stadium) থেকে একটি টিজার ভিডিও পোস্ট করে চমক দেন শাকিরা। সেই ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

দেখুন টিজারের ভিডিওটি

 

 

দাই দাই কথাটার মানে কী

'দাই দাই' (Dai Dai) মূলত ইতালীয় অভিব্যক্তি, যার অর্থ 'চলো, 'এগিয়ে চলো' বা 'Come on, let’s go' ধরনের উৎসাহব্যঞ্জক ডাক। ২০১০ বিশ্বকাপে শাকিরার 'ওয়াকা ওয়াকা' (দিস টাইম ফর আফ্রিকা)- আজও ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় অ্যান্থেম হিসেবে বিবেচিত হয়। ফলে 'দাই দাই'-কে ঘিরেও প্রত্যাশা আকাশছোঁয়া। অনেকের মতে, নতুন এই গান আবারও বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে পারে। 'দাই দাই'-থিম সংয়ের থাকল লাতিন পপের ঝাঁঝ ও আফ্রোবিটসের ছোঁয়া। ফলে গানটি আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে বলেই মনে করছেন সঙ্গীত বিশেষজ্ঞরা। বিশেষ করে শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দি ইতিমধ্যেই বিশ্বসংগীতের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে।

শাকিরা- কুইন অফ ওয়ার্ল্ড কাপ

ফিফার সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। এর আগেও একাধিক বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থেকেছেন তিনি। তাই অনেকেই তাঁকে 'কুইন অফ ওয়ার্ল্ড কাপ মিউজিক' বলেও অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের একাংশ ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছেন, 'ওয়াকা ওয়াকা'-র পর আবারও বিশ্বকাপের সবচেয়ে বড় হিট হতে চলেছে 'দাই দাই'। ফিফা সূত্রে জানানো হয়েছে, এটি কোকা-কোলার প্রচারমূলক বিশ্বকাপ গানের থেকে সম্পূর্ণ আলাদা একটি অফিসিয়াল অ্যান্থেম। ফলে বিশ্বকাপের স্টেডিয়াম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই আগামী কয়েক মাসে এই গানই দাপট দেখাবে বলে মনে করা হচ্ছে।

কবে থেকে শুরু বিশ্বকাপ

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। উদ্বোদনী ম্যাচ ১১ জুন, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। তার আগেই বিশ্বকাপের আবহ তৈরি করতে বড় ভূমিকা নিতে পারে এই গান। প্রসঙ্গত, এবারই ফিফা বিশ্বকাপ ধারেভারে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় হতে চলেছে। এই প্রথম তিনটি দেশে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Shreyas Iyer: সূর্যকে সরিয়ে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আইয়ার! জোর জল্পনা
Today’s News in Bengali Live: Shakira Dai Dai Video - শাকিরা জাদু ফিরল বিশ্বকাপের থিম সংয়ে, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'দাই দাই' কলম্বিয়ান পোপ তারকার