Italy vs Bosnia: আবারও স্বপ্নভঙ্গ ইতালির! টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপে নেই আজুরিরা, ইতিহাস গড়ল বসনিয়া

Published : Apr 01, 2026, 10:04 AM IST
Italy vs Bosnia: আবারও স্বপ্নভঙ্গ ইতালির! টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপে নেই আজুরিরা, ইতিহাস গড়ল বসনিয়া

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আবারও বিশ্বকাপের বাইরে। জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে, প্লে-অফ ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে টাইব্রেকারে পরাজিত হয় তারা। তার ফলে, টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না আজুরিরা।

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকে আরও একবার চমকে দিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেল চারবারের চ্যাম্পিয়ন ইতালি (italy vs bosnia)। এবার কিন্তু অনেকটা কাছ থেকে বিদায়। আর এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। গতকাল রাতে, জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে রুদ্ধশ্বাস প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হল আজুরিদের (fifa world cup european qualifiers)।

টাইব্রেকারে হার ইতালির

নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বসনিয়া। ইতালির হয়ে পেনাল্টি মিস করেন ফ্রান্সেসকো পিও এসপোসিটো এবং ব্রায়ান ক্রিস্টান্তে।

ম্যাচের শুরুতে অবশ্য দাপট ছিল ইতালিরই। খেলার ১৫ মিনিটেই মোইজে কিনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। জেনারো গাত্তুসোর কোচিংয়ে দল এবার ২০১৮ এবং ২০২২-এর দুঃস্বপ্ন ভুলিয়ে দেবে, এমনটাই আশা করতে শুরু করেন সমর্থকরা। কিন্তু ৪১ মিনিটে খেলার মোড় কার্যত, ঘুরে যায়। 

 

 

বসনিয়ার ফুটবলার আমার মেমিককে ফাউল করার জন্য ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখেন। এরপর ১০ জনের দলে পরিণত হয়ে ইতালি রক্ষণে বেশি করে মন দেয়। এই সুযোগে ৭৯ মিনিটে, হ্যারিস তাবাকোভিচের গোলে সমতা ফেরায় বসনিয়া।

লজ্জার রেকর্ড

অতিরিক্ত সময়ে, গোলকিপার জিয়ানলুইজি ডোনারুম্মার দুরন্ত কিছু সেভ ইতালিকে বাঁচিয়ে রাখলেও, পেনাল্টি শুটআউটে গিয়ে আর শেষরক্ষা হয়নি। চাপের মুখে ভেঙে পড়ে আজুরিরা। ফ্রান্সেসকো পিও এসপোসিটোর শট বারের ওপর দিয়ে উড়ে যায় এবং ব্রায়ান ক্রিস্টান্তের শট পোস্টে লেগে ফিরে আসে। 

অন্যদিকে, বসনিয়া তাদের চারটি শটেই গোল করে জয় নিশ্চিত করে। সেই ২০০৬ সালে, বিশ্বকাপ জেতার পর থেকে ইতালি বিশ্বকাপের আর একটিও নক-আউট ম্যাচ জিততে পারেনি। এমনকি ৪৮ দলের বিশ্বকাপেও তারা যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। 

তার ফলে, ইতালি প্রথম প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার লজ্জার রেকর্ড গড়ল। নর্থ আমেরিকায় যখন বিশ্বকাপের আসর বসবে, তখন চারবারের চ্যাম্পিয়নদের শুধুমাত্র দর্শক হয়েই থাকতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Amit Shah News - বৃহস্পতিবার ভবানীপুরে হাইভোল্টেজ রোড-শো, শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকবেন অমিত শাহ
PBKS vs GT: কুপার কনলির দুরন্ত ব্যাটিং, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে মরশুম শুরু করল পাঞ্জাব