Italy vs France: ফরাসি বিপ্লব রুখে দিয়ে দুরন্ত কামব্যাক ইতালির! উয়েফা নেশনস লিগে স্বপ্ন দেখাচ্ছে আজ্জুরিরা

Published : Nov 13, 2026, 04:02 PM IST
Italy vs France

সংক্ষিপ্ত

Italy vs France: সান সিরোতে ফরাসি বিপ্লব রুখে দিল আজ্জুরিরা। উয়েফা নেশনস লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার, ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করল ইতালি (Italy vs France)। সেই সুবাদেই ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল তারা। মিলানের সান সিরো স্টেডিয়ামে, পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল রবার্তো মানচিনির ছেলেরা।

Italy vs France: সান সিরোতে ফরাসি বিপ্লব রুখে দিল আজ্জুরিরা। উয়েফা নেশনস লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার, ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করল ইতালি (Italy vs France)। সেই সুবাদেই ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল তারা। মিলানের সান সিরো স্টেডিয়ামে, পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল রবার্তো মানচিনির ছেলেরা। কার্যত, জোড়া গোল করে এই ম্যাচের নায়ক ফ্রান্সেসকো পিও এস্পোসিতো। অন্য আরেকটি গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। তার ফলও মেলে হাতেনাতে। খেলার ১০ মিনিটে, ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। ম্যাচের শুরুর দিকেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বেজায় চাপে পড়ে যায় ইতালি (italy national football team vs france national football team lineups)।

ফরাসি বিপ্লব রুখে দিয়ে দুরন্ত কামব্যাক ইতালির

কিন্তু হাল ছাড়েনি তারা। ম্যাচের ২৬ মিনিটে, নিকোলো কাম্বিয়াঘির বাড়ানো বল থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান ফ্রান্সেসকো পিও এস্পোসিতো। তবে প্রথমার্ধের শেষ দিকে ফ্রান্স ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার শট পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর আর কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে ইতালি। মাঝমাঠ এবং দুটি উইং-কে ব্যবহার করে লাগাতার আক্রমণ তুলে আনতে শুরু করে তারা। ইতালির খেলা দেখে মনে হচ্ছিল, তারা সেই ডিফেন্সিভ স্টাইল থেকে বেরিয়ে এসে অনেক বেশি ওপেন ফুটবল খেলছে। মডার্ন ফুটবলে বাজিমাৎ করতে চাইছে। অনবরত পাসিং ফুটবল এবং বিপক্ষের উপর লাগাতার পেনিট্রেট করে যাওয়ার কৌশল নেন রবার্তো মানচিনি। যার ফলে, তারা একটি পেনাল্টিও আদায় করে নেন। কিন্তু ৬০ মিনিটের মাথায়, সেই পেনাল্টি মিস করেন সেবাস্তিয়ানো এসপোসিটো। যদিও তাতে কোনও সমস্যা হয়নি।

উয়েফা নেশনস লিগে স্বপ্ন দেখাচ্ছে আজ্জুরিরা

ম্যাচের ৬৩ মিনিটে, ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে আসা বলে দুরন্ত ফিনিশ করে দলকে এগিয়ে দেন দাভিদে ফ্রাত্তেসি।ইতালি তখন ২-১ গোলে লিড নিয়েছে। গোটা স্টেডিয়াম জুড়ে সেই মুহূর্তে ইতালির সমর্থকদের গর্জন। এরপর ফরাসি ডিফেন্ডারের করা ফাউলের অপরাধে ফের পেনাল্টি পায় ইতালি। খেলার ৭৫ মিনিটে, সেই পেনাল্টি থেকেই গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেন পিও এস্পোসিতো। শেষপর্যন্ত, চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি। পিও এস্পোসিতোর জোড়া গোলের সুবাদেই উয়েফা নেশনস লিগের গ্রুপ এ১-তে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্সের সঙ্গে সমান জায়গায় পৌঁছে গেল ইতালি। এরপর গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করলেই কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত, নিশ্চিত করার সুযোগ থাকবে আজ্জুরিদের সামনে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: কে বলবে বয়স ৩৯ বছর! চমকপ্রদ ক্যাচে ফিন অ্যালেনকে ফেরালেন রোহিত শর্মা
Mahli Beardman: ওডিআই ক্রিকেটে অভিষেকেই রেকর্ড, চমকে দিলেন অস্ট্রেলিয়ার মাহলি বিয়ার্ডম্যান