Mustafizur Rahman IPL 2026 Controversy: গত আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) জায়গা পেয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু বিসিসিআই-এর (BCCI) নির্দেশে তাঁকে বাদ দেয় কেকেআর। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে সেই বিতর্ক এখন অতীত।
IPL 2027 Auction: গত আইপিএল-এর নিলামে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) সুযোগ পাওয়ার পরেও বাদ পড়েছিলেন। কিন্তু সেই ঘটনার পর বছর ঘোরার আগেই ফের আইপিএল-এর নিলামে নাম লেখালেন বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনি কেকেআর থেকে বাদ পড়ার পর ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। ভারতে টি-২০ বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2026) দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ভারতের বাংলাদেশ সফরও স্থগিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর ফের আইপিএল-এর নিলামে নাম লেখানোয় অনেতেই বিস্মিত। শুধু মুস্তাফিজরই নন, বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার আইপিএল-এর আগামী মরসুমের নিলামে নাম লিখিয়েছেন।
আইপিএল-এ বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে?
মুস্তাফিজুরের পাশাপাশি আইপিএল-এর আগামী মরসুমের নিলামে নাম লিখিয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার সংশ্লিষ্ট ক্রিকেটারদের আইপিএল-এর নিলামে নাম নথিভুক্ত করার অনুমতি দিয়েছে। বিসিসিআই-ও আপত্তি জানায়নি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি জল মাপছে। বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে থাকলেও, তাঁদের মধ্যে কাউকে দলে নিলে আবার সমস্যা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইপিএল-এ বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পান মুস্তাফিজুর
আইপিএল-এর গত মরসুমের নিলাম মুস্তাফিজুরকে নিয়ে রীতিমতো দর কষাকষি হয়েছিল। গত বছরের ডিসেম্বরের মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশের এই বাঁ হাতি পেসারকে দলে নেয় কেকেআর। এর ফলে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া বাংলাদেশী ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। তাঁর বেস প্রাইস ছিল দু'কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে তীব্র দর কষাকষি চলে। শেষপর্যন্ত সেই লড়াইয়ে বাজিমাত করে কেকেআর। এবার এই ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।













