Ivory Coast: ফুটবলেও স্পট-ফিক্সিংয়ের অভিযোগ! আইভরি কোস্টের ফুটবলারকে ঢুকতে দিল না কানাডা

Published : Jun 18, 2026, 08:19 PM ISTUpdated : Jun 18, 2026, 08:24 PM IST
Ivory Coast

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডায় (Canada) প্রবেশ করার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। অনেকেই এই দুই দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। তাঁদের মধ্যে ফুটবলাররাও আছেন। ফলে সংশ্লিষ্ট দলগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে।

DID YOU KNOW ?
ফুটবলেও স্পট-ফিক্সিং!
ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। একাধিক ক্রিকেটার গ্রেফতারও হয়েছেন। এবার ফুটবলেও স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠল।

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ই-র গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির (Germany) বিরুদ্ধে খেলতে পারবেন না আইভরি কোস্টের (Ivory Coast) স্ট্রাইকার এলি ওয়াহি (Elye Wahi)। কারণ, এই ফুটবলারকে কানাডায় (Canada) প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে ফ্রান্সে (France) স্পট-ফিক্সিংয়ের (Spot-fixing) অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এই কারণেই ওয়াহিকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইভরিয়ান ফুটবল ফেডারেশনের (Ivorian Football Federation) পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। দলের সবার সঙ্গে কানাডায় যেতে না পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফিলাডেলফিয়ায় (Philadelphia) আইভরি কোস্টের শিবিরেই রয়ে গিয়েছেন ওয়াহি। সেখানেই তিনি অনুশীলন করছেন। এই স্ট্রাইকারকে না পাওয়ায় জার্মানির বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যায় আইভরি কোস্ট শিবির।

শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ

ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত দেড়টায় শুরু হবে জার্মানি-আইভরি কোস্ট ম্যাচ। এই ম্যাচ হতে চলেছে টরন্টো স্টেডিয়ামে (Toronto Stadium)। নিজেদের প্রথম ম্যাচে কিউরাসাওয়ের (Curaçao) বিরুদ্ধে ৭-১ গোলে জয় পেয়েছে জার্মানি। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে (Ecuador) ১-০ হারিয়ে দিয়েছে আইভরি কোস্ট। ফলে চলতি বিশ্বকাপ ফুটবলে নক-আউটের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে শনিবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দল এই ম্যাচে জয় পাবে, তাদের নক-আউটে পৌঁছনো নিশ্চিত হয়ে যাবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াহিকে পাচ্ছে না আইভরি কোস্ট। ২৯ মে ফরাসি পুলিশের দুর্নীতি দমন শাখা (French Anti-corruption Police) এই ফুটবলারকে গ্রেফতার করে। মার্সেইয়ের (Marseille) পাবলিক প্রসিকিউটরের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াহির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, খেলার মাঠে দুর্নীতি, চুরি যাওয়া জিনিসপত্র নিজের কাছে রাখা এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। এই কারণেই তাঁকে কানাডায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

ওয়াহির বিরুদ্ধে তদন্ত

ফরাসি পুলিশ জানিয়েছে, ওয়াহিকে গ্রেফতার করার পর জেরা করা হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত চলছে। প্রতারণা, জালিয়াতির অভিযোগের প্রমাণ পেলে এই ফুটবলারকে ফের গ্রেফতার করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ হারিয়েছে আইভরি কোস্ট।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে আইভরি কোস্ট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: দক্ষিণ কোরিয়ার শিবিরের কাছে রহস্যজনক ড্রোন, গুলি করে নামাল মেক্সিকো সেনা
Cristiano Ronaldo: 'রোনাল্ডোর বয়স হয়ে গিয়েছে, আগের মতো নেই,' এ কী বললেন কঙ্গোর খেলোয়াড়!