Juan Mata: স্পেনের সোনালি প্রজন্মের সদস্য, ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর হুয়ান মাতার

Published : Nov 18, 2026, 07:30 PM ISTUpdated : Nov 18, 2026, 07:50 PM IST
Juan Mata

সংক্ষিপ্ত

Juan Mata Retirement: ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ব ফুটবলে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল স্পেন (Spain)। সেই দলের অন্যতম সদস্য ছিলেন হুয়ান মাতা। তিনি ২০১০ সালে বিশ্বকাপজয়ী (2010 FIFA World Cup) দলেরও সদস্য ছিলেন। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মাতা। এবার ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন তিনি।

DID YOU KNOW ?
ক্লাবেও সাফল্য মাতার
স্পেনের হয়ে যেমন অসাধারণ সাফল্য পেয়েছেন, তেমনই চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হুয়ান মাতা।

Juan Mata Announced Retirement: প্রায় দুই দশকের বর্ণময় ফুটবল কেরিয়ারে ইতি টানলেন স্পেনের (Spain) ২০১০ সালে বিশ্বকাপজয়ী (2010 FIFA World Cup) তারকা হুয়ান মাতা। বুধবার ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন চেলসি (Chelsea) ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) এই প্রাক্তন মিডফিল্ডার। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে একাধিক স্মরণীয় সাফল্য এবং ট্রফি জয়ের নজির রেখে বুটজোড়া তুলে রাখলেন তিনি। ওভিডিওর জুভেন্তুদ এস্তাদিওর ড্রেসিংরুমে একটি ভিডিও রেকর্ড করে অবসরের কথা জানান মাতা। মাত্র ১০ বছর বয়সে এই মাঠেই ফুটবলে পথ চলা শুরু হয়েছিল তাঁর। দীর্ঘ কেরিয়ারে বিশ্বকাপ, ইউরো কাপ (UEFA European Championship), উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) এবং দু'টি ইউরোপা লিগ-সহ (Europa League) একাধিক বড় ট্রফি জিতেছেন তিনি। স্পেন, ইংল্যান্ড, তুরস্ক, জাপান ও অস্ট্রেলিয়ায় খেলেছেন এই তারকা।

রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে খেলা শুরু মাতার

রিয়াল মাদ্রিদের (Real Madrid) অ্যাকাডেমিতে ফুটবলের হাতেখড়ি মাতার। সেখান থেকে ভ্যালেন্সিয়ায় (Valencia) যোগ দিয়ে নিজেকে স্পেনের অন্যতম প্রতিশ্রুতিমান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০০৮ সালে ভ্যালেন্সিয়ার হয়ে কোপা ডেল রে (Copa del Rey) জেতেন। এরপর ২০১১ সালে চেলসিতে যোগ দেওয়ার পর তাঁর কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছয়। স্ট্যামফোর্ড ব্রিজে থাকাকালীন চেলসির ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মাতা। ২০১২ সালে ফাইনালে বায়ার্ন মিউনিখকে (Bayern Munich) হারিয়ে প্রথমবার ইউরোপ সেরা হয়েছিল লন্ডনের ক্লাবটি। সেই বছরই এফএ কাপ (FA Cup) এবং ২০১৩ সালে ইউরোপা লিগ জয়ের স্বাদ পান তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। প্রায় সাড়ে আট বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটিয়ে ক্লাবের হয়ে ২৮৫টি ম্যাচ খেলেন তিনি। এই সময়ের মধ্যে চারটি ট্রফি জেতেন। ২০১৬ সালে FA Cup, ২০১৭ সালে ইউরোপা লিগ ছাড়াও লিগ কাপ এবং কমিউনিটি শিল্ড জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। ইংল্যান্ড ছাড়ার পরও ট্রফি জয়ের ধারা অব্যাহত থাকে মাতার। তুরস্কের গালাতাসারাইয়ের হয়ে ২০২২-২৩ মরসুমে লিগ চ্যাম্পিয়ন হন। এরপর ২০২৩ সালে জাপানের ভিসেল কোবের হয়ে জে লিগ জেতেন।

জাতীয় দলের হয়ে অসাধারণ সাফল্য মাতার

জাতীয় দলের হয়েও সাফল্যের শিখরে পৌঁছেছিলেন মাতা। স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ এবং ২০১০ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য এই মিডফিল্ডার। দেশের হয়ে ৪১টি ম্যাচে প্রতিনিধিত্ব করে ১০টি গোল করেন। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির বিরুদ্ধে স্পেনের ৪-০ গোলের জয়ের ম্যাচেও গোল করেছিলেন তিনি। পেশাদার ফুটবলে ৭০০-এরও বেশি ম্যাচ খেলে ১৫৮টি গোল এবং ১৭৫টি অ্যাসিস্ট রয়েছে মাতার। এবার ফুটবলের প্রশাসনিক দায়িত্বে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। মেলবোর্ন ভিক্টরির শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি ক্লাবের ফুটবল কমিটির দায়িত্বও নিয়েছেন এই স্প্যানিশ তারকা। ফলে ফুটবলার হিসেবে তাঁর অধ্যায় শেষ হলেও ফুটবলের সঙ্গে মাতার পথচলা অব্যাহত থাকছে নতুন ভূমিকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১০
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন।
২০১০ সালে প্রথমবাপ পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই দলে ছিলেন হুয়ান মাতা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: লক্ষ্য বদলা ও হ্যাটট্রিক, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্য তৈরি ভারত
Cameron Bancroft: বল-বিকৃতির বিষয়ে পুরো অস্ট্রেলিয়া দল জানত, দাবি ব্যানক্রফটের