FIFA World Cup 2026 Final: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (Argentina vs Spain) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির গড়ল স্পেন। ২০২৩ সালে মহিলাদের বিশ্বকাপ ফুটবল, ২০২৪ সালে পুরুষদের ইউরো কাপ জেতার পর এবার পুরুষদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল স্পেন।

DID YOU
KNOW
?
আর্জেন্টিনার হতাশা
এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে হেরে যাওয়ার পর ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা।

FIFA Rankings: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) এবং দ্বিতীয় স্থানে ছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন (Spain)। বিশ্বকাপ ফাইনালের পর অবস্থান বদলে গেল। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে গেল স্পেন। লুই ডে লা ফুয়েন্তের (Luis de la Fuente) দল চলতি বছরের জানুয়ারির পর প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল। খেতাব হারানোর পাশাপাশি ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল আর্জেন্টিনা। ফলে লিওনেল মেসিদের (Lionel Messi) হতাশা বেড়ে গেল।

অবস্থান ধরে রাখল ফ্রান্স, ইংল্যান্ড

এবারের বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ড (England) ফিফা র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই আছে। চতুর্থ স্থান পাওয়া ফ্রান্সও (France) তৃতীয় স্থানেই আছে। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ৬-৪ জয় পায় ইংল্যান্ড। রাউন্ড অফ ১৬ পর্যায় থেকে বিদায় নেওয়া ব্রাজিল (Brazil) ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন পঞ্চম স্থানে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal) দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে আছে। এক ধাপ উন্নতি করে অষ্টম স্থানে বেলজিয়াম (Belgium)। এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেদারল্যান্ডস (Netherlands)। চার ধাপ উন্নতি করে ১০ নম্বরে উঠে এসেছে এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো (Mexico)।

মরক্কো, কাবো ভার্দের উন্নতি

এবারের বিশ্বকাপ ফুটবলে অসাধারণ লড়াই করা মরক্কো (Morocco) ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছে। এটাই উত্তর আফ্রিকার এই দলের সেরা অবস্থান। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেই সারা বিশ্বকে চমকে দেওয়া কাবো ভার্দে (Cabo Verde) ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে ৬৪ নম্বরে উঠে এসেছে। নরওয়ে (Norway) ১২ ধাপ উন্নতি করে ১৯-তম স্থানে উঠে এসেছে। জার্মানি (Germany) এখন ১২ নম্বরে। ক্রোয়েশিয়া (Croatia) ১১ নম্বরে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।