Italy Football: পিরলোকে কোচ করা নিয়ে দ্বন্দ্ব, ইতালি ফুটবল দল থেকে সরলেন মালদিনি

Published : Jul 28, 2026, 04:07 PM ISTUpdated : Jul 28, 2026, 04:26 PM IST
Andrea Pirlo Italy Football

সংক্ষিপ্ত

Paolo Maldini: ইতালির (Italy) ফুটবলের সঙ্কট কাটানোর লক্ষ্যে কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সঙ্গে ব্রাজিলের (Brazil) প্রাক্তন ফুটবলার লিওনার্দোকেও (Leandro) দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা দু'জনেই সেই দায়িত্ব থেকে সরে গেলেন। ফলে ইতালির ফুটবলের সঙ্কট বাড়ল।

DID YOU KNOW ?
বিশ্বকাপে নেই ইতালি
পরপর ৩ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ৪ বারের চ্যাম্পিয়নদের এই হাল দেখে হতাশ সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

Italy Football News: মাত্র ১৬ দিন আগে ইতালির ফুটবল ফেডারেশন (Italian Football Federation) তাঁকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছিল। কিন্তু সেই দায়িত্ব থেকে সরে গেলেন কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি (Paolo Maldini)। তাঁর সঙ্গেই পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রাজিলের (Brazil) প্রাক্তন ফুটবলার লিওনার্দোকে (Leonardo)। তিনিও দায়িত্ব থেকে সরে গেলেন। ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভানি মালাগোর (Giovanni Malago) সঙ্গে মতপার্থক্যের জেরেই মালদিনি ও লিওনার্দো সরে গেলেন বলে জানা গিয়েছে। এই দুই প্রাক্তন ফুটবলারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে ইতালির ফুটবলের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সমস্যা কমার বদলে বেড়ে গেল।

আন্দ্রে পিরলোকে নিয়ে দ্বন্দ্ব

প্রাক্তন ফুটবলার আন্দ্রে পিরলোকে (Andrea Pirlo) ইতালির সিনিয়র পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা নিয়ে ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে মালদিনি ও লিওনার্দোর দ্বন্দ্ব তৈরি হয়। এই দুই প্রাক্তন ফুটবলার পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে চাইছিলেন। কিন্তু পিরলোর সঙ্গে রাশিয়ান (Russia) বেটিং প্ল্যাটফর্মগুলির যোগ থাকা নিয়ে আপত্তি জানান মালাগো। এ বিষয়ে দ্বন্দ্বের কারণেই সরে গেলেন মালদিনি ও লিওনার্দো।

গভীর সঙ্কটে ইতালির ফুটবল

ইতালি এবারও বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় প্রধান কোচের পদ থেকে সরে যান প্রাক্তন ফুটবলার জেন্নারো গাত্তুসো (Gennaro Gattuso)। তাঁর পরিবর্ত হিসেবেই পিরলোকে দায়িত্ব দিতে চাইছিলেন মালদিনিরা। ইতালির ফুটবল ফেডারেশন প্রথমে পেপ গুয়ার্দিওলাকে (Pep Guardiola) প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই স্প্যানিশ কোচ ইতালির জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। এরপরেই পিরলোকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেন মালদিনিরা। পিরলোর এই দায়িত্ব নিতে আপত্তি ছিল না। কিন্তু ফেডারেশনের প্রেসিডেন্টের আপত্তিতে পিরলোর পক্ষে ইতালির কোচ হিসেবে কাজ করা সম্ভব হল না। এই প্রাক্তন ফুটবলার নিজেই জানিয়েছেন, তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, ইতালির পরবর্তী প্রধান কোচ হিসেবে তাঁকে আর বিবেচনা করা হচ্ছে না। এরপরেই মালদিনি ও লিওনার্দোর পদত্যাগের কথা জানা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৬
২০০৬ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল জেতে ইতালি।
২০০৬ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ইতালি। তারপর থেকে খুব বেশি সাফল্য আসেনি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Justin Greaves: টেস্টের ইতিহাসে এই প্রথম বিনা খরচে পাঁচে পাঁচের নজির ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্রিভসের
FIFA World Cup 2026: ফিফার সমালোচকদের ‘ধ্যান, প্রার্থনা কিংবা ফুটবল দেখার’ পরামর্শ দিলেন প্রেসিডেন্ট ইনফান্তিনো