KKR Squad 2026: আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে, হর্ষিত রানার জায়গায় কাকে নিল নাইটরা

Published : Mar 22, 2026, 10:43 PM IST
RCB and KKR at IPL 2025

সংক্ষিপ্ত

KKR Squad 2026: চোট পেয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। তাঁর পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে-কে দলে নিল নাইটরা। ২৮ বছরের বাঁ হাতি পেসার সৌরভ এর আগে IPL-এ হায়দরাবাদের স্কোয়াডে আইপিএলের ডাগআউটে বসেছিলেন, কিন্তু কখনও খেলার সুযোগ পাননি।

KKR Squad 2026: চোট পেয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। তাঁর পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে-কে দলে নিল নাইট রাইডার্স। ২৮ বছরের বাঁ হাতি পেসার সৌরভ এর আগে সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডে আইপিএলের ডাগআউটে বসেছিলেন, কিন্তু কখনও খেলার সুযোগ পাননি। এবার আকাশদীপের পরিবর্তে নাইটদের স্কোয়াডে ঢুকে আইপিএলে অভিষেক হতে পারে সাড়ে ৬ ফুট উচ্চতারসৌরভের। আকাশদীপের পরিবর্ত ক্রিকেটার না নেওয়া হলেও, নাইট শিবির এখনও হর্ষিত রানার পরিবর্ত ঘোষণা করেনি।

কেকেআর-এর বোলিং শক্তি এখন তেমন

হর্ষিত রানা, আকাশদীপের মত তারকারা ছিটকে যাওয়ার পর শাহরুখ খানের দলের পেসার হিসাবে থাকছেন বৈভব আরোরা, কার্তিক ত্যাগি, উমরন মালিক ও জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবিন। এবার পরিবর্তে হিসাবে ঢুকলেন বিদর্ভের ৬ ফুট ৫ ইঞ্চির পেসার সৌরভ দুবে। খুব সম্ভবত উমরন মালিক ও কার্তিক ত্যাগিকে প্রথম ম্য়াচে স্পেশালিস্ট পেসার হিসাবে খেলানো হতে পারে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। থাকছেন কিউই স্পিনার-অলরাউন্ডার রচিন রবীন্দ্রকেও। হাত ঘোরাতে দেখা যেতে পারে ২৫ কোটি ২৯ লক্ষ টাকার অজি পেস-অলরাউন্ডার ক্যামেরুন হোয়াইটকেও।

এক কোটিতে আকাশদীপকে নিয়েছিল কলকাতা

আইপিএল ২০২৬ মেগা নিলামের আগে আকাশদীপকে ছেড়ে দিয়েছিল লখনৌ সুপার জায়েন্স (LSG)। আগের নিলামে এলএসজি আকাশদীপকে ৮ কোটি টাকায় কিনেছিল। কিন্তু পরে ডেভিস মিলারের-এর সঙ্গে তাঁকেও দল থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ, আগের চুক্তির তুলনায় তার বেতন ৭ কোটি টাকা কমে যায়। এখন আইপিএল ২০২৬-এ কেকেআরের হয়ে খেলছেন আকাশদীপ। দলে তার সঙ্গে রয়েছেন পেস বোলার বৈভব আরোরা, উমরন মালিক এবং কার্তিক ত্যাগি।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Dwayne Bravo: আইপিএল শুরু হওয়ার আগে বিপক্ষ শিবিরে! ফের বিতর্কে ডোয়েন ব্র্যাভো
IPL 2026: ফের পিএসএল ছেড়ে আইপিএল-এ তারকা ক্রিকেটার, মুখ পুড়ল পাকিস্তানের